বাংলাদেশ — পাতা ৫০০
ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা অভাবে ফার্মাসিস্টের
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মেসি থেকে গড়ে প্রতিদিন সাত হাজার মানুষ ওষুধ নিয়ে থাকে। এই ফার্মেসিতে নিয়োগ পাওয়া চারজনই ডিপ্লোমাধারী। পদ রাখা হয়নি গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের। একই অবস্থা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালের। অথচ ২০১৯ সালে গ্র্যাজুয়েট ফার্মাস...
রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ১২ ঘণ্টা
রাজধানীর আশপাশের কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের সঙ্গে সংশ্লিষ্ট ভাল্ব চিহ্নিতকরণ, গ্যাস বন্ধ ও অবমুক্তকরণ কাজের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর...
বৃত্তি পাচ্ছে এসএসসি-২০২৩ সালের উত্তীর্ণ সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী
এসএসসি-২০২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাচ্ছে ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি পাবে ৩ হাজার এবং সাধারণ বৃত্তি পাবে ২২ হাজার ৫০০ জন শিক্ষার্থী। রবিবার (১৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। আদেশে বলা হয়, সাধারণ ৯টি শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যে...
ডেঙ্গু পরিস্থিতিতে স্যালাইনের তীব্র সংকট
দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন হাজার ৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে মারা গেছে ১৭ জন। হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা চলতি বছরে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজা...
বায়ুদূষণে বিশ্বের ১০৭টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান সপ্তম
ঢাকার বায়ুদূষণ কমছে না। আজ শনিবার সকাল ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ১৩৭। বাতাসের এই মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আজ সকাল ১০টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর বৈশ্বিক তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর...
১৮ সেপ্টেম্বর থেকে বাস চলাচল করবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বাস চলাচল করবে সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে। প্রাথমিকভাবে ৮টি বাস দিয়ে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিআরটিসি। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, সোমবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তিনটা ডিপো থেকে ৮টি বাস চলবে। তবে এগুলো একটি ডিপো থেকে নিয়ন্ত্রণ করা হবে। আপাতত এক্সপ্র...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই ওয়ার্ডকে রেড জোন ঘোষণা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪ নম্বর ও ৫৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড প্রতি সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী প্রাপ্তির মানদণ্ডে দক্ষিণ সিটির ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে 'রেড জোন' ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি এই তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত তালিকা, নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর...
চট্টগ্রামের মিরসরাইয়ে মিলছে না ইলিশ সাগর ও নদীতে, দেড় হাজার জেলেদের দুর্দিন
চট্টগ্রামের মিরসরাইয়ের দেড় হাজার জেলে পরিবারে দুর্দিন চলছে। দেশের চারটি ইলিশ প্রজনন ক্ষেত্রের একটি এখানকার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল (হাইতকান্দি-শাহেরখালী) এলাকায় হলেও ভরা মৌসুমেও মিলছে না আশানুরূপ ইলিশ। সাগর ও নদীতে ইলিশ মিলছে না, জেলেদের দুর্দিনসম্প্রতি সরেজমিনে শাহেরখালী ও ডোমখালী জেলেঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দুপুরের পর থেকে দূর-দূরান্ত থেক...
জলবায়ু তহবিলের প্রায় ৪ কোটি টাকায় চট্টগ্রামের প্রথম বোটানিক্যাল গার্ডেন ধ্বংসের পথে
কক্সবাজার শহর থেকে ৩৮ কিলোমিটার দূরে রামু উপজেলার রাজারকুল বনাঞ্চল। জলবায়ু তহবিলের প্রায় ৪ কোটি টাকায় বনাঞ্চলের ৬৫ একর জায়গায় ২০১৩ সালে গড়ে তোলা হয়েছিল দক্ষিণ চট্টগ্রামের প্রথম বোটানিক্যাল গার্ডেন (উদ্ভিদ উদ্যান)। শুরুর কয়েক বছর দর্শনার্থীদের পদচারণে উদ্যানটি মুখর থাকলেও কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থেকে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে ঠেকেছে এটি। পুর...
১২ ঘণ্টা পার হয়ে গেলেও কৃষি মার্কেটের আগুন নির্বাপণ হয়নি
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কৃষি মার্কেটে আগুনের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভোররাত ৩টা ৪৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এর প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নির্বাপণ হয়নি। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে মোহাম্মদপুরের আকাশ। মার্কেটের ভেতরে প্রবেশ করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহি...
ডিম, আলু, পেঁয়াজ, চিনিসহ পাঁচ পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার
ডিম, আলু, পেঁয়াজ, চিনিসহ পাঁচ পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে প্রতি পিস ডিম ১২ টাকায় বিক্রি হবে। সেই সঙ্গে দাম নিয়ন্ত্রণে ডিম আমদানিও করা হবে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালো...
মোহাম্মদপুর কৃষি মার্কেটে ছিলোনা কোন ফায়ার সেফটি
মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না। প্রাথমিক ফায়ার ফাইটিংয়েরও কোনো ব্যবস্থাই ছিল না। ফুটপাত ও সড়কে দোকান থাকা ও মানুষের কারণে ফায়ার নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। এখানে পানির পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না। আজ বৃহস্পতিবার এই তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড ম্যানটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম...
মোহাম্মদপুরের কৃষি মার্কেটে হক বেকারি থেকে আগুনের সূত্রপাত ঘটে
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কৃষি মার্কেটের হক বেকারি থেকে আগুনের সূত্রপাত ঘটে। হক বেকারি কাঁচাবাজারের প্রবেশমুখে অবস্থিত। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কৃষি মার্কেট নতুন কাঁচাবাজার মালিক সমিতির অফিস সহকারী মুশফিকুর রহমান লিটন। তিনি বলেন, ‘রাত ৩টার দিকে নিরাপত্তাকর্মী এসে আমাকে জানায়, হক বেকারি থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি...
মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা যোগ দিয়েছে সেনা-নৌ-বিমানবাহিনী
মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত ৩টা ৪৩মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস...
মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৮টি স্বর্ণের দোকান
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৮টি স্বর্ণের দোকান। মার্কেটের ভেতরে থাকা ৯টি ও সামনে থাকা ৯টি দোকান পুড়ে যায়। জানা গেছে, আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স আগুনে পুড়ে গেছে। দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন গণমাধ্যমকে জানান, কৃষি মার্ক...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৯৪৪
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪১ জনের মৃত্যু হলো। আর চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১১ দিনে এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হলো ১৪৮ জনের। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থ...
প্রতিদিন গড়ে ডেঙ্গু আক্রান্ত জাবিতে ১৫ শিক্ষার্থী
বৃষ্টি হলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতার কারণে একদিকে শিক্ষার্থীরা চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন, অন্যদিকে মশার প্রজনন বৃদ্ধিতে ডেঙ্গু রোগের বিস্তারের আশঙ্কাও করছেন তাঁরা। গতকাল সোমবার সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট), ছাত্র-শিক্ষক কেন্দ্...
কুমিল্লার লালমাই পাহাড়ে বৃষ্টিতে মাটি সরে একটি অবিস্ফোরিত মর্টার শেল বেরিয়ে এলো
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় লালমাই পাহাড়ে বৃষ্টিতে মাটি ধুয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল বেরিয়ে এসেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শেলটি মুক্তিযুদ্ধের সময়ের। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সম...






























