মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:০০:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে হক বেকারি থেকে আগুনের সূত্রপাত ঘটে

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে হক বেকারি থেকে আগুনের সূত্রপাত ঘটে

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কৃষি মার্কেটের হক বেকারি থেকে আগুনের সূত্রপাত ঘটে। হক বেকারি কাঁচাবাজারের প্রবেশমুখে অবস্থিত। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কৃষি মার্কেট নতুন কাঁচাবাজার মালিক সমিতির অফিস সহকারী মুশফিকুর রহমান লিটন।

তিনি বলেন, ‘রাত ৩টার দিকে নিরাপত্তাকর্মী এসে আমাকে জানায়, হক বেকারি থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম। গিয়ে দেখি আগুন ধরে গেছে। পরে অফিসে এসে ফায়ার সার্ভিসকে ফোন দিই। কিন্তু তারা কল ধরে নাই। পরে ৯৯৯-এ কল দিই। তারা বলে, আমরা তথ্য পেয়েছি। গাড়ি পাঠাচ্ছি। এর আধা ঘণ্টা পর দুইটা ছোট গাড়ি আসে।

ততক্ষণে আগুন ছড়িয়ে গেছে। পরে যে পাঁচ-সাতটা গাড়ি এসেছে এটা আগে আসলে ক্ষতি কম হতো।’ বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ধারণা করে মুশফিক জানান, ‘আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। গাড়ি আগে আসলে আগুনটা হয়তো কম ছড়াত। আর পানির সংকট ছিল।