মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:০০:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ডিম, আলু, পেঁয়াজ, চিনিসহ পাঁচ পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার

ডিম, আলু, পেঁয়াজ, চিনিসহ পাঁচ পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার

ডিম, আলু, পেঁয়াজ, চিনিসহ পাঁচ পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে প্রতি পিস ডিম ১২ টাকায় বিক্রি হবে। সেই সঙ্গে দাম নিয়ন্ত্রণে ডিম আমদানিও করা হবে। 

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


বাণিজ্যমন্ত্রী এ সময় ডিমসহ মোট পাঁচ পণ্যের নতুন মূল‍্য ঘোষণা করেন। তিনি বলেন, নতুন মূল‍্য অনুযায়ী প্রতি পিস ডিম ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, 

প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা, প‍্যাকেটজাত চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা এবং প্রতি কেজি পামওয়েল বিক্রি হবে ১২৪ টাকায়।