মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:০০:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বৃত্তি পাচ্ছে এসএসসি-২০২৩ সালের উত্তীর্ণ সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী

বৃত্তি পাচ্ছে এসএসসি-২০২৩ সালের উত্তীর্ণ সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী

এসএসসি-২০২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাচ্ছে ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি পাবে ৩ হাজার এবং সাধারণ বৃত্তি পাবে ২২ হাজার ৫০০ জন শিক্ষার্থী।

রবিবার (১৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। আদেশে বলা হয়, সাধারণ ৯টি শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোর্ডভিত্তিক বৃত্তির কোটা বণ্টন করা হয়েছে।


নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণসহ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি দেওয়া হবে। সাধারণ বৃত্তি কোটার সংখ্যা অনুযায়ী বোর্ড ভিত্তিক প্রতি উপজেলায় দুজন ছাত্র এবং দুজন ছাত্রী, মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানায় একজন ছাত্র ও একজন ছাত্রীকে কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে। 

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা ও এককালীন বাৎসরিক অনুদান পাবে ৯০০ টাকা। সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৩৫০ টাকা হারে ও বাৎসরিক এককালীন ৪৫০ টাকা প্রাপ্য হবে।