মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:০১:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৯৪৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৯৪৪

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪১ জনের মৃত্যু হলো। আর চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১১ দিনে এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হলো ১৪৮ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় সাতজন ও ঢাকার বাইরে চারজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৯৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 


তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৯৭৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৭২ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৮ হাজার ২৬ ও ঢাকার বাইরে ৮৩ হাজার ২৪৬ জন রয়েছেন।

এর আগে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর—২৮১ জন। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।