মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:০১:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা যোগ দিয়েছে সেনা-নৌ-বিমানবাহিনী

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা যোগ দিয়েছে সেনা-নৌ-বিমানবাহিনী

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টা ৪৩মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট কাজ করছে। এসব ইউনিটের সঙ্গে কাজ করছে সেনা-নৌ-বিমান বাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। 


ফায়ার সার্ভিস জানায়, ভোর ৩টা ৪৩ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর ৩টা ৫২ মিনিটে। পরে ধাপে ধাপে ইউনিট বেড়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।


অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১৩৭ জন সদস্য কাজ করে যাচ্ছে। এদিকে, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করছে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বিজিবি, এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা।

সকাল সাড়ে ৮টার দিকেও কৃষি মার্কেটের পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন থাকতে দেখা গেছে। ব্যবসায়ীরা সাধ্যমতো নিজেদের দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।