মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:০০:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

২০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত বন্ধ এনআইডি সেবা

২০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত বন্ধ এনআইডি সেবা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বন্ধ থাকবে। সার্ভারে রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা বন্ধ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে সার্ভারের কাজ চলছে।

তাই এনআইডি সংক্রান্ত সব ধরনের সেবা ২০ সেপ্টেম্বর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা সময় সময় বন্ধ রাখা হয়। এর আগে গত ১৪ আগস্ট রাত ১২ টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল।