বাংলাদেশ — পাতা ৪২৪
মীরসরাইয়ে ভয়াবহ বন্যা: লাখো মানুষ পানিবন্দি
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ভয়াবহ বন্যায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে ফেনী নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ১৬৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় হাজার হাজার মানুষ অন্ধকারে কাটাতে বাধ্য হচ্ছেন। এছাড়া, যোগাযোগ ব্যবস্থাও বিঘ্ন...
ফেনী বন্যার্তদের জন্য ১৪টি ডেডিকেটেড হাসপাতাল
ফেনী জেলায় ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে বন্যার্তদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসন একটি বড় পদক্ষেপ নিয়েছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় মোট ১৪টি হাসপাতালকে বন্যার্তদের জন্য ডেডিকেটেড হিসেবে নির্ধারণ করা হয়েছে। জেলা শহরে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প ৬টি উপজেলায় ৬টি স্বাস্থ্য ক্যাম্প জেলা শহরে ৭টি বেসরকারি হা...
নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালালেও দীর্ঘ ১২ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। লুটপাটের পর আগুন: স্থানীয় সূত্রে জা...
নাশকতার মামলায় সিএমএম আদালতে ৮ শতাধিক আনসার
সচিবালয়ে নাশকতার ঘটনায় দায়ের মামলায় আট শতাধিক আনসার সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে হাজির করা হয়।চাকরি জাতীয়করণের দাবিতে রবিবার দুপুরে সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদে...
মুরাদনগরে ছাত্র আন্দলনে নিহত ও বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের
ঢাকা প্রেস আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ ২৬ আগস্ট সনাতন ধর্মালম্বী সম্প্রদায় আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মষ্টমী উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, কুমিল্লাসহ বন্যাকবলিত এলাকার মানুষের জন্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদে...
রিকশাচালকদের ৭২ ঘণ্টার আলটিমেটাম
ঢাকা প্রেস নিউজ ঢাকা শহরের রিকশাচালকরা সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের আয়োজনে এই বিক্ষোভে তারা ব্যাটারি-মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবি জানান। রিকশাচালকদের দাবিগুলো হলো: ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন ল...
বন্যার্তদের পাশে আরটিভি পরিবার
ঢাকা প্রেস নিউজ দেশের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়েছে। হাজার হাজার মানুষের বাসস্থান, খাদ্যশস্য, এবং জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। এই দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আরটিভি পরিবার। দীর্ঘ ৬ দিন ধরে চলা বন্যায় ২০ জনের প্রাণহানির পাশাপাশি অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সংকটের মুহূর্তে আরটিভির কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন দা...
রাষ্ট্রপতির আহ্বান: বন্যা কবলিতদের পাশে দাঁড়ান
ঢাকা প্রেস নিউজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার বঙ্গভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ ক্ষেত্রে সহযোগিতা করছে। রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বন্যার্তদের জন্য ৫ কোটি টাকা সংগ্রহ করল
ঢাকা প্রেস নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দিনে বন্যার্তদের জন্য ৫ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬০৩ টাকা সংগ্রহ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে চার দিনের অবিরাম প্রচেষ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্যার্তদের জন্য ৫ কোটি ২৩ লাখ টাকা সংগ্রহ করেছে। এই অর্থ দিয়ে ৫০টি ট্র...
আমি হারাতে চাই প্রকৃতির মাঝে
ঢাকা প্রেস লেখা: শাহনাজ প্রধান আমি হারাতে চাই নদীর কিনারে কাশফুলের মাঝে যেথায় ফড়িং এর দলেরা সাথী করবে আমায় তাদের দলের সাথে! যেথা ঘাস ফুলেরা ডেকে কথা কয় আমার সনে! প্রজাপতিরা চুমুখায় কপালে যেনো ছেড়ে না যাই তাদের ফেলে নদীর তীরে ছোট্র গাঁয়ে বসতি করে থেকে যদি যাই তাদের সাথে রঙধনুর সকল রঙ দিবে আমায় মেখে রাতের তারা গান গাইবে আমায় পাশে রেখে! জ্যােস্নাগুলি...
গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল
২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়ে এসব অস্ত্রের পাশাপাশি গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলেছে। মন্ত্রণালয়ের সিনিয়র...
শাহবাগে রিকশাচালকদের বিক্ষোভ
রাজধানী রাস্তায় ব্যাটারি/মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিকশাচালকরা। তারা বিশ্বাস করেন যে, ব্যাটারিচালিত রিকশা তাদের জীবিকার উপর হুমকি তৈরি করেছে। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৬ আগস্ট) সকালে ১০টার দিকে শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা যায়। অবস্থান কর...
সচিবালয়-প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ
সচিবালয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার দিবাগত রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পর...
জায়েদ খান, জয় ও সালাউদ্দিনের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা
রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম ৫০ জনকে আসামি করে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলি...
আজ শুভ জন্মাষ্টমী
হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দিবসটি পালন করবেন। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দম...
কুমিল্লা বন্যায় শিশুদের খাদ্য সংকট: জীবন বাঁচানোর আহ্বান
কুমিল্লায় ভয়াবহ বন্যার কবলে পড়ে হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে এই আশ্রয়কেন্দ্রগুলোতে শিশুদের জন্য পর্যাপ্ত খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। খাদ্যের অভাবে শিশুদের স্বাস্থ্য ও জীবন বিপন্ন হচ্ছে। গত রোববার (২৫ আগস্ট), কুমিল্লার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে এই চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। বুড়িচং উপজেলার ফকিরবাজার উচ্চবিদ্যালয় আশ...
দাঙ্গা ও সংঘর্ষের জেরে যমুনা ও সচিবালয় এলাকায় নিষেধাজ্ঞা
ঢাকা প্রেস নিউজ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাম্প্রতিক দাঙ্গা ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যমুনা এবং সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। রোববার (২৫ আগস্ট) রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে দাবি আদায়ে আনসার সদস্যরা ঘেরাও কর্মসূচি পালনকালে তাদের স...
ঢাকা সচিবালয়ে সংঘর্ষ: শিক্ষার্থী-আনসার মুখোমুখি
ঢাকা প্রেস নিউজ রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত হয়, যখন আনসার সদস্যরা সচিবালয়ে কিছু ব্যক্তিকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়ে। এই খবরে উত্তেজিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসে। পথে আনসার...






























