রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৩০:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ঢাকা সচিবালয়ে সংঘর্ষ: শিক্ষার্থী-আনসার মুখোমুখি

ঢাকা সচিবালয়ে সংঘর্ষ: শিক্ষার্থী-আনসার মুখোমুখি

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

ঘটনার সূত্রপাত হয়, যখন আনসার সদস্যরা সচিবালয়ে কিছু ব্যক্তিকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়ে। এই খবরে উত্তেজিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসে। পথে আনসার সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে দু'জন আনসার সদস্য এবং বাকিরা শিক্ষার্থী।

 

এর আগে, আনসার সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও, একটি অংশ আন্দোলন চালিয়ে যায়। এই আন্দোলনের জেরেই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।