বাংলাদেশ — পাতা ২৫৪
হয়রানির বিরুদ্ধে ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
গাইবান্ধা প্রতিনিধি:- ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুরের বিরুদ্ধে গাইবান্ধার ভাটা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবার জেলার সব ইট ভাটার হাজার হাজার শ্রমিক ও মালিকরা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে জেলা প্রশা...
ধূমপান নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তাকিম রিংকু (৬২) কে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, সোমবার তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, সোমবা...
শাহবাগে শিক্ষার্থীদের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে অবস্থান কর্মসূচি
নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীরা ‘সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি’ পালন করছেন। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহব...
জাতিসংঘের সহযোগিতা আহ্বান, কিন্তু বাংলাদেশ ঝুঁকি দেখছে
মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক পতনের ফলে সেখানে মানবিক সংকটের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করেছে যে, যদি দুর্ভিক্ষ প্রতিরোধ করা না যায়, তাহলে শুধুমাত্র রোহিঙ্গারা নয়, বরং অন্যান্য জনগোষ্ঠীও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের সহযোগিতা চেয়েছে জাতিসংঘ। তবে বাংলাদেশ এ আহ্বানকে ঝুঁকিপূর্ণ বলে ম...
পল্লবী থানায় যুবকের হামলা: ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত
রাজধানীর পল্লবী থানায় এক যুবকের হামলায় থানার ওসিসহ তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী আবদুর রাজ্জাক ফাহিমসহ চার যুবককে আটক করেছে। আহতদের মধ্যে রয়েছেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম ও এএসআই মো. নাসির। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ওসি নজরুল ইসলাম জানান, ফাহিম...
আমিনবাজারে পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে সংঘটিত অগ্নিকাণ্ড দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। দুই ঘণ্টার...
চট্টগ্রামে দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষ অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা
হোসেন বাবলা (চট্টগ্রাম):- “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা ১০ মার্চ, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জ...
জনগণের নিরাপত্তার স্বার্থে ডিএমপি কমিশনারের উদ্যোগে রাজধানীতে অক্সিলারি পুলিশ ফোর্স মোতায়েন
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:- রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন শপিংমল ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কমিশনার, ডিএমপি এর নির্দেশে জনাব মোঃ মাকসুদের রহমান, উপ পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মিরপুরস্থ বিশেষ বিশেষ স্থানে বেসরকারি নিরাপত্তা কর্মীদের ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ (সহায়ক) হিসেবে নিয়োগ প্রদান করেন। ডিএমপি'র পুলিশ কমিশনার এবং...
দিনভর নানা নাটকীয়তার পর কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় দিনভর নানা নাটকীয়তার পর উপজেলা পরিষদ চত্বর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান আটক হয়েছেন। তাঁর নাম রফিকুল ইসলাম। আজ সোমবার উপজেলার ১৩টি ইউপির চেয়ারম্যানদের নিয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচি ভিজিএফের চাল বিতরণ নিয়ে সভা শেষে বেরিয়ে তিনি আটক হন।...
ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- আজ ১০ মার্চ সোমবার ২০২৫ ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ময়মনসিংহ। পুলিশ সুপার জেলা পুলিশের প্রত্যেক সদস্যের নামে ইস্যুকৃত কিটসম...
নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- ‘প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই’ স্লোগানে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্ব...
ইপিজেডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যােগে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবিতে প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):- নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে ১০ মার্চ, সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ধর্ষকদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন আতিকুর রহমান রাফি, ছাত্র -চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, শিহাব উদ্দিন,...
ঋণের টাকা আদায়ে বিআরডিবি কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- বিশ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবির কুড়িগ্রামের উপপরিচালককে এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ...
ময়মনসিংহে ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ, ০১ মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ০৯ মার্চ ২০২৫ খ্রি.তারিখ রাত অনুমান ২১:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বালিপাড়া ইউনিয়নের ধলাবাজার সাকিনস্থ জনৈক সেলিম এর বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বাবুল (৫৫), পিতা: মৃত শহিদুল্লাহ বেপারী, মাতা: মৃত-কহিনুর বেগম, সাং-ধলাবাজার, থানা-ত...
ময়মনসিংহের ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহের ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। আজ ১০ মার্চ সোমবার ত্রিশাল উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ। মাছ চাষে এআই প্রযুক্তির ব্যবহার...
কুমিল্লার মুরাদনগরে মামলা থেকে রক্ষা পেতে সংখ্যালঘু গ্রামবাসীর মানবন্ধন ও বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনয়নের উত্তর বাখরাবাদ গ্রামের গোসাই দাস দেবনাথ এর ধারাবাহিক হামলা ও মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সংখ্যালঘু গ্রামবাসী। সোমবার (১০ মার্চ) দুপুরে রামচন্দ্রপুর বাজারে সংখ্যালঘু পরিবার এই মানবন্ধন ও বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে সংখ্যালঘু পরিবার জানান, একই...
নাটোরের বাগাতিপাড়া ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:- দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হ্যানস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক ভাবে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন কলেজ শাখার ছাত্রদলের শিক্ষার্থীরা। সোমবার ( ১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার বাগাতিপাড়া সরকারি কলেজ এর সামনে...
চারঘাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসে ভুমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় মহড়া
মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):- “দুর্যোগ পূর্বাভাস প্রস্ততি,বাচাঁয় প্রাণ ক্ষয়ক্ষতি” এই স্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে ভুমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় বিষয়ক মহড়া,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পর...






























