রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৪:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুমিল্লার মুরাদনগরে মামলা থেকে রক্ষা পেতে সংখ্যালঘু গ্রামবাসীর মানবন্ধন ও বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগরে মামলা থেকে রক্ষা পেতে সংখ্যালঘু গ্রামবাসীর মানবন্ধন ও বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি:-


কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনয়নের উত্তর বাখরাবাদ গ্রামের গোসাই দাস দেবনাথ এর ধারাবাহিক হামলা ও মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সংখ্যালঘু গ্রামবাসী।


সোমবার (১০ মার্চ) দুপুরে রামচন্দ্রপুর বাজারে সংখ্যালঘু পরিবার এই মানবন্ধন ও বিক্ষোভ করেন।


বিক্ষোভ শেষে সংখ্যালঘু পরিবার জানান, একই গ্রামের মৃত হরিলাল দেবনাথ এর ছেলে গোসাই দাস দেবনাথ দীর্ঘদিন যাবত গ্রামের বিভিন্ন লোকদের কাছে জায়গা বিক্রি করে পরে আবার সেই জায়গা নিজের দাবী করে মিথ্যা মামলা দিয়ে আসছে। স্থানীয় ক্ষমতাশীলদের ব্যবহার করে সে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার অত্যাচারে উত্তর বাখরাবাদ গ্রামের সংখ্যালঘু পরিবার অতিষ্ঠ। তার অত্যাচার থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন তারা।


মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রাজীব চন্দ্র পাল, কৃষ্ণচন্দ্র পাল, সপন চন্দ্র দাস, সুশিল চন্দ্র দাস, রতন চন্দ্র দাস, কিশোর কুমার দেব, দুলাল চন্দ্র দেবনাথ, শাওন চন্দ্র দেবনাথ, মালি সরকার, সাধন সরকার, সাজন দেবনাথ, তপন চন্দ্র দাস সহ উত্তর বাখরাবাদ গ্রামবাসী।