রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৬:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 
‘প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই’ স্লোগানে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন  ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

 

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
 

এ সময় বক্তারা বলেন, দেশে এত ধর্ষণ, এত শ্লীলতাহানি হচ্ছে এতকিছুর পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। যে কারণে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষেরা একত্রিত হয়েছি। অনতিবিলম্বে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
 

মানববন্ধনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন, যেখানে নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের আহ্বান জানানো হয়। শুধুমাত্র কঠোর আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ,  যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক সাদিকুর রহমান,মুখপাত্র  জান্নাত তহুরা তন্বী, আহ্বায়ক সদর খন্দকার আল ইমরান, সদস্য-সচিব সদর মুহি।