রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৫:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ইপিজেডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যােগে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবিতে প্রতিবাদ মিছিল

ইপিজেডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যােগে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবিতে প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):-

 

নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে ১০ মার্চ, সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ধর্ষকদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। 


এতে নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন আতিকুর রহমান রাফি, ছাত্র -চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট,
শিহাব উদ্দিন, ছাত্র শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউট। 


মুরাদ হাসান, ছাত্র ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ,রবিউল হাসান, ছাত্র -ওমরগনী এমএই এস কলেজ। এছাড়া বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্রছাত্রী গণ উপস্থিত ছিলেন।


স্থানীয় ছাত্রদের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উক্ত প্রতিবাদ মিছিলটি বন্দর টিলা হয়ে সিমেন্ট ক্রসিং মোড় থেকে তালতলা - নেভী হাসপাতাল গেট এলাকার দক্ষিন হালিশহর উচ্চ বিদ্যালয়ে এসে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।


এসময় বক্তারা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, চুরি, ডাকাতি- ছিনতাই রাহজানি সহ আইন শৃঙ্খলা  পরিস্থিতি অবনতি হওয়ার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার জন্য উক্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।