বাংলাদেশ — পাতা ২২৮
উত্তর ধানমন্ডি রোড, কলাবাগান ও নারায়ণগঞ্জের ভূইগড় এলাকায় রাজউকের মোবাইল কোর্ট এবং জরিমানা
মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:- রাজউক এর জোন ৫ ও জোন ৮ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। এ সময় সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা ও ১০ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও সর্বমোট ১৬ টি মিটার জব্দ করা হয়। রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাহমিনা পারভীন এর নেতৃত্বে রাজউক এর জোন ৫/২ এর আওতাধীন উত্তর ধানমন...
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: পরিস্থিতি শান্ত, সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচলও সচল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল ১১টার দিকে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল থেকেই ঢাকা কলে...
মব জাস্টিস আর বরদাশত নয়, আইনই একমাত্র পথ: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর ভাষায় বলেছেন, “মব জাস্টিস আর সহ্য করা যাবে না, অনেক হয়েছে। এখন থেকে সবাইকে আইনের আশ্রয় নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।” মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর...
বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নিয়োগ দেবে কাতার: প্রেস সচিব
বাংলাদেশের সেনাবাহিনীর ৭২৫ সদস্যকে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেবে কাতার। আগামী দুই মাসের মধ্যেই এই নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (দোহা স্থানীয় সময়) কাতারের রাজধানী দোহা থেকে বাসসকে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মু...
মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ চারজন গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি:- মাগুরা সদর উপজেলার মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মৌশান শেখ (২৮), পিতা জাহিদ শেখ; শাওন শেখ (২৮) ও নয়ন শেখ (৩০), উভয়ের পিতা বাবু শেখ; এবং তুষার শেখ (৪২), পিতা আহম্মদ শেখ। সকলেই মাগুরা সদর উপজেলার মীরপাড়া এ...
বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই; সামছুজ্জমান দুদু
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জমান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধ করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। ড. ইউনুস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে...
গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজ নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে নিখোঁজের তিন দিন পর আতাবর (৬৫) নামের এক নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের পাশে নদী থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। জানা গেছে, গত রবিবার বিকেল ৫টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর কর...
টেকনাফে লোকেশন, সিলেটের নিখোঁজ ছয় শ্রমিক: মানবপাচারের শঙ্কা
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:- কক্সবাজারে কাজের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামের ছয় রাজমিস্ত্রী। সাত দিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সর্বশেষ মোবাইল ট্র্যাকিংয়ে তাদের অবস্থান শনাক্ত হয়েছে টেকনাফের রাজারছড়া এলাকায়, যা কুখ্যাত অপহরণ ও মানবপাচারকারীদের আস্তানা হিসেবে পরিচিত। নিখোঁজ শ্রমিকরা...
ধানমন্ডিতে আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকার ধানমন্ডিতে ফের মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দীন সমকালকে জানান, বর্তমানে...
সাতক্ষীরা সীমান্তে থেকে পৃথক অভিযানে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ- ২১এপ্রিল ৩.৩০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভো...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্শ্ববর্তী ফার্মেসিতে মোবাইল কোট পরিচালিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম এর দিক নির্দেশক্রমে বিজ্ঞ এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে আজ ২২ এপ্রিল মংগলবার সকাল ১০.৩০ হতে দুপুর ১.৩০ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও চড়পাড়ায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিয়ানের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হা...
“আমরা হতে চাই পৃথিবীর আশার বাতিঘর” — ড. মুহাম্মদ ইউনূস
অনলাইন ডেস্ক:- দোহার ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ ড. ইউনূসের আহ্বান সামাজিক চুক্তি পুনর্গঠনের বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী এবং আর্থনা সম্মেলনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার কাতারের দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী ভাষণে বলেছেন, “বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তির সূচনা সম্ভব।...
ভবদহ জলাবদ্ধতা নিরসনে তিন উপদেষ্টার পরিদর্শন, নদী খনন করবে সেনাবাহিনী
যশোর প্রতিনিধি:- যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে উদ্যোগ নিতে现场 পরিদর্শন করেছেন সরকারের তিনজন উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে ভবদহ স্লুইসগেটের ২১ ভেন্ট এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হ...
আশার সদস্যদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লবনাক্ত, জলমগ্ন সহিষ্ণু জাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ- মঙ্গলবার ২২শে এপ্রিল সকাল ১১টায় সাতক্ষীরা আল-বারাকা শপিং সেন্টারে আশার সদস্যদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লবনাক্ত, জলমগ্ন সহিষ্ণু জাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষিবিদ মো: সাইফুল ইসলাম, উপপরিচালক কৃষি সম্পসারণ অধিদপ্তর সাতক্ষীরা।...
শব্দসৈনিক মনোয়ার হোসেন খান পেলেন স্বর্ণপদক
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খানকে স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। চয়ন সাহিত্য ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্বর্ণপদক পরিয়ে দেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব...
তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আরমান হোসেন পাপ্পু (২২) নামে এক যুবক। তিনি অনলাইন শপিং প্রতিষ্ঠান দারাজে রাত্রিকালীন শিফটে কর্মরত ছিলেন। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে। গুরুতর আহত অবস্থায় পাপ্পুকে প্রথমে শমরিতা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।...
ঢাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রেমভঙ্গের হতাশা থেকেই আত্মহত্যা?
রাজধানীর হাতিরপুল এলাকায় একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী পিনাক রঞ্জন সরকার (২৪)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। কলাবাগান থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান, পিনাকের রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যা...
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফায় বিএনপির বৈঠক চলছে
জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত কমিশনের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসেছে বিএনপি। পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতামত জানাতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে জাতীয় সংসদের এলডি কনফারেন্স হলে আলোচনা শুরু হয়। এর আগে, গত বৃহস্পতিবার ও রোববার দুই দফা দীর্ঘ আলোচনা শেষে বৈঠক মুলতবি করা হয়েছিল। বৈঠকে বিএনপির চার সদস্যের একটি...






























