শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:২০:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ কর্তৃক গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা

ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ কর্তৃক গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


যানজট নিরসনে, সড়কে শৃঙ্খলা ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাজধানীর গুলিস্তান এলাকায় অবৈধ হকার এবং যানবাহনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক-মতিঝিল বিভাগ।


 

ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ কর্তৃক গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা


 

মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল ০৯:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিশেষ অভিযানে ট্রাফিক মতিঝিল বিভাগ ও ক্রাইম মতিঝিল বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে।

 

ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ কর্তৃক গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা — ছবি ২


 

ট্রাফিক-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, উক্ত অভিযানে রুট পারমিট সংক্রান্ত বিষয়ে মোট ১২টি প্রসিকিউশন করার পাশাপাশি একটি বাস ডাম্পিং করা হয়। এ সময় সাজা প্রদানের উদ্দেশে এক জন হকারকে আটক করা হয় এবং মূল রাস্তার উপর ভাসমান অবৈধ   দোকানের মালামাল জব্দ করা হয়।

 

ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ কর্তৃক গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা — ছবি ৩


 

উক্ত অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম.এম মহিদুর রহমান, ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ খালিদ বোরহান, ট্রাফিক-মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ওমর ফারুকসহ মতিঝিল ট্রাফিক ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।