শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:২১:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফায় বিএনপির বৈঠক চলছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফায় বিএনপির বৈঠক চলছে

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত কমিশনের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসেছে বিএনপি। পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতামত জানাতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে জাতীয় সংসদের এলডি কনফারেন্স হলে আলোচনা শুরু হয়।
 

এর আগে, গত বৃহস্পতিবার ও রোববার দুই দফা দীর্ঘ আলোচনা শেষে বৈঠক মুলতবি করা হয়েছিল।
 

বৈঠকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। প্রতিনিধি দলে আরও রয়েছেন—চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।
 

আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ। এছাড়াও উপস্থিত আছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
 

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিগত আলোচনায় তারা রাষ্ট্রের কাঠামো, মৌলিক অধিকার, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এসিসি), নির্বাচন ব্যবস্থা, সংবিধান সংস্কারসহ নানা বিষয়ে আলোচনা করেছেন। আজকের বৈঠকে তারা আগের আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে এগোচ্ছেন এবং আশা করছেন আলোচনাটি আজ সম্পন্ন হবে।
 

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় সংস্কার তদারকিতে এগিয়ে আসে। দুটি ধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় পাঁচটি প্রধান কমিশনের সুপারিশের আলোকে গঠিত হয় ‘জাতীয় ঐকমত্য কমিশন’, যার নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর থেকে কমিশন ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৪টি দলের মতামত সংগ্রহ করেছে এবং ইতোমধ্যে ১৫টি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে। এখন চলছে বিএনপির সঙ্গে তৃতীয় দফা বৈঠক।