শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:২০:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

মানিকছড়িতে সনাতনী যুবকের ইসলাম ধর্ম গ্রহণ। 

মানিকছড়িতে সনাতনী যুবকের ইসলাম ধর্ম গ্রহণ। 

মোহাম্মদ করিম,খাগড়াছড়ি প্রতিনিধি:-


খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে  সূর্য দেব নাথ (১৮) নামক সনাতনী যুবক ইসলাম ধর্ম গ্রহন করেছেন। সোমবার খাগড়াছড়ি ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হলফনামা মূলে সনাতনী ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মীয় রীতি মেনে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করেন।


এসময় ওই যুবক তার পুর্ব  নাম পরিবর্তন করে রাখেন মো. জুনায়েদ ওমর।

 

হলফনামা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভার টিএন্ডটি টিলার বিমল দেব নাথ ও সীমা দেব নাথের জ্যেষ্ঠ পুত্র সূর্য দেব নাথ। সনাতনী ধর্ম ত্যাগের ইচ্ছায় সম্প্রতি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু মুসলিমপাড়া এলাকায় এসে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন এবং স্থায়ী বসবাস শুরু করেন।
 

গত ২১ এপ্রিল খাগড়াছড়ির ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর আদালতে হলফনামা নম্বর ৩৪১/২৫ মূলে সূর্য দেব নাথ সনাতনী ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। নাম পছন্দ করলেন মো. জুনায়েদ ওমর। খাগড়াছড়ি কোর্টের অ্যাডভোকেট মো. রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।