শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:২১:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

“আমরা হতে চাই পৃথিবীর আশার বাতিঘর” — ড. মুহাম্মদ ইউনূস

“আমরা হতে চাই পৃথিবীর আশার বাতিঘর” — ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক:-


 

দোহার ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ ড. ইউনূসের আহ্বান সামাজিক চুক্তি পুনর্গঠনের
 

বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী এবং আর্থনা সম্মেলনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার কাতারের দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী ভাষণে বলেছেন, “বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তির সূচনা সম্ভব। এ চুক্তির মাধ্যমে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, একসাথে গড়ে তুলতে পারে ন্যায্যতা, মর্যাদা ও সুযোগভিত্তিক একটি ভবিষ্যৎ।”
 

তিনি বলেন, “আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হয়ে উঠতে চাই। এজন্য বিশ্ব বন্ধু ও অংশীদারদের প্রতি আহ্বান জানাই—আসুন, আমরা অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখি এবং সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি ও মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়নের পথ সুগম করি।”
 

ড. ইউনূস তার বক্তব্যে সমন্বিত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “বিশ্ব আজ বহুমুখী সংকটে—জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, প্রযুক্তিগত রূপান্তর ও মানবিক সংকটের সম্মুখীন। এই প্রেক্ষাপটে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার পুনরুজ্জীবন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।”
 

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ উত্তরাধিকার নয়, এটি আমাদেরই নির্মাণের বিষয়। আসুন, একটি এমন পৃথিবী গড়ি—যেখানে কেউ এতটা দরিদ্র নয় যে স্বপ্ন দেখার সাহস হারায় না, এবং কোনো স্বপ্ন এত বড় নয় যে তা অর্জন করা অসম্ভব।”
 

সম্মেলনের প্রতিপাদ্য ছিল—“আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান”। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ঐতিহ্যবাহী জ্ঞান ও আধুনিক উদ্ভাবনী চিন্তাধারার সমন্বয়ে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় অনুসন্ধান করা হয়।
 

অধ্যাপক ইউনূস কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসের ও ভাইস চেয়ারপারসন শেখ হিন্দ বিনতে হামাদ আল থানিকে সময়োপযোগী এ সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।