শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:২০:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: পরিস্থিতি শান্ত, সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: পরিস্থিতি শান্ত, সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচলও সচল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
 

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল ১১টার দিকে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। প্রায় পৌনে ১২টার দিকে তারা সিটি কলেজের আশপাশে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১টার দিকে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দীন জানান, সংঘর্ষের সময় সড়ক কিছু সময়ের জন্য বন্ধ ছিল, তবে এখন যান চলাচল স্বাভাবিক আছে।
 

ঘটনার প্রেক্ষাপটে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন বেলা ৩টা ২০ মিনিটে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বক্তব্যে জানান, বুধ ও বৃহস্পতিবার (দুই দিন) কলেজ বন্ধ থাকবে। তিনি বলেন, “কলেজের স্থাপনায় ও শিক্ষার্থীদের ওপর হামলার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। মারামারির মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান সম্ভব নয়। এতে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে।”
 

পুলিশ জানায়, সংঘর্ষের মূল কারণ ছিল পূর্বদিনের একটি মারধরের ঘটনা। সোমবার ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সিটি কলেজের কয়েকজন মারধর করেন বলে অভিযোগ ওঠে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জবাবে মঙ্গলবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে। পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠে এবং সংঘর্ষে রূপ নেয়।
 

এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।