শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:২১:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ চারজন গ্রেপ্তার

মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ চারজন গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি:-

 

মাগুরা সদর উপজেলার মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—মৌশান শেখ (২৮), পিতা জাহিদ শেখ; শাওন শেখ (২৮) ও নয়ন শেখ (৩০), উভয়ের পিতা বাবু শেখ; এবং তুষার শেখ (৪২), পিতা আহম্মদ শেখ। সকলেই মাগুরা সদর উপজেলার মীরপাড়া এলাকার বাসিন্দা।
 

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু জানান, মীরপাড়া গ্রামে মৌশান শেখের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুটি অনিনেশন, ১৫ রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও দুটি দা উদ্ধার করা হয়েছে।
 

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের জব্দকৃত অস্ত্রসহ মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।