শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:২০:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নিয়োগ দেবে কাতার: প্রেস সচিব

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নিয়োগ দেবে কাতার: প্রেস সচিব

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশের সেনাবাহিনীর ৭২৫ সদস্যকে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেবে কাতার। আগামী দুই মাসের মধ্যেই এই নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

মঙ্গলবার (দোহা স্থানীয় সময়) কাতারের রাজধানী দোহা থেকে বাসসকে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।
 

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দোহায় অনুষ্ঠিত আর্থিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে সেখানে অবস্থান করছে।
 

প্রেস সচিব আরও জানান, ‘কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। কাতারও একইভাবে বাংলাদেশ থেকে নিয়মিত সেনাসদস্য নিয়োগে আগ্রহী। পরিকল্পনা অনুযায়ী, প্রতি তিন বছর অন্তর ৭২৫ জন করে সেনাসদস্য নেওয়া হবে। তবে আমরা এই সংখ্যাটি আরও বাড়ানোর চেষ্টা করছি।’