বাংলাদেশ — পাতা ১৭৩
স্ট্যান্ড রাজুর সাথে মিনহাজ মিঠুর ছবি ভাইরাল,সমালোচনার ঝড়!
নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে আবারো আলোচনায় এসেছেন কথিত মহানগর যুবদল নেতা মিনহাজ মিঠু। সম্প্রতি কুখ্যাত সন্ত্রাসী স্ট্যান্ড রাজুর সঙ্গে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি প্রকাশের পর রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্র জানায়, স্ট্যান্ড রাজু দীর্ঘদিন ধরে বন্দরের কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত। একসময় তিনি ছাত্রলীগের প্রভাবশালী...
বন্দরে অপরাধীদের আতঙ্ক, বন্দরবাসীর ভরসার প্রতীক ওসি লিয়াকত আলী
নারায়ণগঞ্জের বন্দর মডেল থানা এলাকায় একসময় যে অপরাধী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে দাপট দেখাতো, আজ তারা আত্মগোপনে। দৃশ্যপটের এই বড় পরিবর্তনের নেপথ্যে আছেন থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। চলতি বছরের ২২ জুন দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষায় দমনে নেমেছেন কঠোর অবস্থানে। তার নেতৃত্বে একের পর এক সফল অভিযানে চ...
রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা
নরসিংদীর রায়পুরায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকীকরণ কার্যক্রম আরও গতিশীল করতে প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার মারকাজ মোড় ব্র্যাক অফিসের হলরুমে এ সভার আয়োজন করা হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় প্রত্যাশা-২ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রবাস বন্ধু...
রায়পুরায় প্রসব-পরবর্তী সংকটে প্রাণ বাঁচালেন ডা. ফাহিমা, কৃতজ্ঞতায় ভাসছে পরিবার-অঞ্চল
নরসিংদীর রায়পুরায় প্রসব-পরবর্তী রক্তক্ষরণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সুমা (২৫) নামে এক গৃহবধূকে সাহসী পদক্ষেপে বাঁচিয়ে তুলেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহিমা শারমিন হানি। তাঁর এমন মানবিক উদ্যোগে রোগীর পরিবার ও স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মঙ্গলবার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সুস্থ হয়ে...
নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক মহল: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে ব্যাহত করতে কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নিত্যনতুন দাবি তুলে যাচ্ছে। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন,...
ব্যক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ব্যক্তিগত কর্মকর্তা (দশম গ্রেড) পদের বাছাই পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ৩০ আগস্ট, শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের অবশ্যই বেলা ২টা থেকে ৩টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে। পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।...
বাঁশখালীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০
চট্টগ্রাম ব্যুরোঃ- চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজারে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একদল নেতাকর্মী তাদের ওপরও হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত ১১টার দিকে...
হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে দেওয়া কটূক্তিমূলক মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার (২৬ আগস্ট) একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘ফকিন্নির বাচ্চা’ শব্দবন্ধ কোনো ব্যক্তির আর্থিক অবস্থার প্রতি ইঙ্গিত নয়, বরং এটি একধরনের মানসিকতা বা চিন্তাভাব...
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধানের পক্ষে আপিল বিভাগ: প্রধান বিচারপতি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে কেবল সাময়িক সমাধান নয়, বরং একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে চান আপিল বিভাগের বিচারপতিরা। তারা মনে করেন, এমন সমাধান প্রয়োজন যা ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক সংকট বা অচলাবস্থা সৃষ্টি করবে না। বুধবার (২৭ আগস্ট) সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) শুনানিতে প্র...
সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড
মোঃ গোলাম রব্বানী,নীলফামারী প্রতিনিধি:- নীলফামারীর সৈয়দপুর শহরের পার্শ্ববর্তী রাবেয়া বাজারের কেশরবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্তত ১০টি বাড়িতে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত...
পিবিআই রিপোর্ট পেশ: নারিকেল তলা এলাকায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা: মূল পরিকল্পনাকারীকে ৪বছর পর আটক....!
বিশেষ প্রতিবেদন (চট্টগ্রাম)ঃ- নগরীর ইপিজেড থানাধীন নারিকেল তলা এলাকায় ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মাহাবুবা আক্তারকে (২৪) ৪ বছর আগে শ্বাসরোধ করে হত্যার মূল পরিকল্পনাকারী মো. আরিফকে (৩৫) গত ২৪আগস্ট পাঁচলাইশ থানাস্থ আতুরার ডিপো এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর এস...
তত্ত্বাবধায়ক বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে আগামী ২১ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে দ্বিতীয় দিনের রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে...
যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালু করছে ইসি
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ চারটি অঙ্গরাজ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর থেকেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। ইসি সূত্রে জানা গেছে, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এই কার্যক্রম চালু হবে। এ জন্য শিগগিরই দেশট...
দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধে প্রকৌশল শিক্ষার্থীরা, অচল সড়ক যোগাযোগ
তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টার দিকে তারা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের সব সড়ক বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সরেজমিনে দেখা গ...
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।
মো ইফাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ প্রতিনিধি):- হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মোঃ মোশারফ মিয়া (২৪) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে তিনি তার মামার মালিকানাধীন বেকারির ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। সঙ্গে সঙ্গেই ত...
চুরি, নিরাপত্তাহীনতা ও দুর্ঘটনার গল্প সদ্য উদ্বোধনকৃত মওলানা ভাসানী সেতু
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- গাইবান্ধা ও কুড়িগ্রামের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র কয়েক দিনের মধ্যে চলে আসলো উদ্বেগ ও নিরাপত্তাহীনতার গল্প। ২০ আগস্ট উদ্বোধন হওয়ার পর ৫ দিনের মধ্যে সেতুর বিদ্যুৎ সংযোগ সচল হয়নি। উদ্বোধনের পরপরই ২১ আগস্ট চুরি হয়েছে সেতুর ৬টি ল্যাম্পপোস্টের দু-পাশের ৩১০ মিটার দীর্ঘ ব...
কুড়িগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, ভোগান্তিতে চলাচলকারী
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলা শহরের দুটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক, পথচারী ও ব্যবসায়ীরা। একটি সড়ক সড়ক বিভাগের, আরেকটি পৌরসভার আওতাধীন। খানাখন্দে ভরা এসব সড়কে জমে থাকা কাদা পানির কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। সরেজমিনে দেখা গেছে, ঘোষপাড়া থ...
কুড়িগ্রামের রৌমারীতে ৯ বছর পর সেতু ফিরে পেলো রাস্তা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- গ্রামীণ সড়কের মাঝে মূল সড়ক থেকে প্রায় ১০ ফুট উচ্চতায় ঠায় দাঁড়িয়ে ৪০ ফুট দৈর্ঘ্যের কংক্রিটের সেতু। দুই প্রান্তে ঝোপ জঙ্গল। কিন্তু ছিল না সংযোগ সড়ক। ফলে নির্মাণের ৯ বছর পেরিয়ে গেলেও সুফল পাচ্ছিল না ওই সড়কে চলাচলকারী সাত গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। কয়েকটি গণমাধ্যমে জনভোগান্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে...






























