রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৭:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

‎মো ইফাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ প্রতিনিধি):-


‎
‎হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মোঃ মোশারফ মিয়া (২৪) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে তিনি তার মামার মালিকানাধীন বেকারির ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

‎মোশারফ মিয়া মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে। তিনি বেকারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎স্থানীয়রা জানান, মোশারফ একজন পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।