রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৭:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

স্ট্যান্ড রাজুর সাথে মিনহাজ মিঠুর ছবি ভাইরাল,সমালোচনার ঝড়!

স্ট্যান্ড রাজুর সাথে মিনহাজ মিঠুর ছবি ভাইরাল,সমালোচনার ঝড়!

নারায়ণগঞ্জ:-



নারায়ণগঞ্জে আবারো আলোচনায় এসেছেন কথিত মহানগর যুবদল নেতা মিনহাজ মিঠু। সম্প্রতি কুখ্যাত সন্ত্রাসী স্ট্যান্ড রাজুর সঙ্গে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি প্রকাশের পর রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

 

স্থানীয় সূত্র জানায়, স্ট্যান্ড রাজু দীর্ঘদিন ধরে বন্দরের কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত। একসময় তিনি ছাত্রলীগের প্রভাবশালী নেতা ও সন্ত্রাসী খান মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে তার নাম বারবার উঠে এসেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই আইনি প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের এক মিছিল থেকে পুলিশ রাজুকে গ্রেফতার করে।
 

অন্যদিকে, স্ট্যান্ড রাজুর সঙ্গে ভাইরাল হওয়া ছবির অপর ব্যক্তি মিনহাজ মিঠুর বিরুদ্ধেও অতীতে অভিযোগ রয়েছে। বন্দর থানায় পৃথক দুই ব্যক্তি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছিলেন। যদিও সেসব অভিযোগের পরবর্তী আইনি অগ্রগতি সম্পর্কে নিশ্চিত তথ্য মেলেনি, তবে সে সময় বিষয়টি এলাকায় সমালোচনার জন্ম দিয়েছিল।
 

বর্তমানে মিনহাজ মিঠুকে মহানগর বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। এতে স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— বিতর্কিত অতীতের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি কীভাবে এখন বিএনপির ঘনিষ্ঠ মহলে স্থান পাচ্ছেন।
 

ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।