রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৭:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

নরসিংদীর রায়পুরায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকীকরণ কার্যক্রম আরও গতিশীল করতে প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার মারকাজ মোড় ব্র্যাক অফিসের হলরুমে এ সভার আয়োজন করা হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় প্রত্যাশা-২ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি আবদুল জলিল। প্রধান অতিথি ছিলেন জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মো. সাদমান সাকিব কুরাইশি।
 

সভায় আরও বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম শরীফ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক হারুনূর রশিদ, সদস্য সেলিম মিয়া ও আলী হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রত্যাশা-২ প্রকল্পের ফিল্ড অফিসার ফাতেমা আক্তার নূপুর ও আলমগীর পাঠান প্রমুখ।
 

বক্তারা বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বিদেশ ফেরতদের পুনর্বাসন ও পুনরেকীকরণে প্রবাস বন্ধু ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য স্থানীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের চিহ্নিত করে সহায়তা প্রদান, তাদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ফোরামের কার্যক্রম আরও জোরদার করার ওপর জোর দেওয়া হয়।
 

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ত্রৈমাসিক সভার আগে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীদের অবহিত করা হবে এবং নতুন কর্মপ্রত্যাশীদের নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।