রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

ব্যক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ

ব্যক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ব্যক্তিগত কর্মকর্তা (দশম গ্রেড) পদের বাছাই পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ৩০ আগস্ট, শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের অবশ্যই বেলা ২টা থেকে ৩টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। পূর্ণমান ১০০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময়সীমা এক ঘণ্টা। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই, ব্যাগ, হাতঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদি বহন কঠোরভাবে নিষিদ্ধ।

পরীক্ষার কেন্দ্রসমূহ:

  • সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা

  • ঢাকা কলেজ, মিরপুর রোড, ঢাকা

  • সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা

  • ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা

  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশীবাজার, ঢাকা

  • সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা

  • মাল্টিপারপাস হল, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা

  • ৭১ মিলনায়তন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা

প্রবেশপত্র সংক্রান্ত নির্দেশনা:

প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে, অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। প্রবেশপত্র পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।