রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৮:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

বাঁশখালীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০

বাঁশখালীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০

চট্টগ্রাম ব্যুরোঃ-

 

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজারে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একদল নেতাকর্মী তাদের ওপরও হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসা মসজিদে ইসলামী ছাত্রশিবির কোরআন ক্লাসের আয়োজন করলে স্থানীয় ছাত্রদল কর্মীরা বাধা দেয়। এ সময় বিএনপি ও ছাত্রদল কর্মী নয়ন ও তানভীরের নেতৃত্বে প্রায় এক ডজন কর্মী শিবির কর্মীদের ওপর হামলা চালায়। বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে সন্ধ্যায় বিএনপি ও জামায়াত কর্মীরা মোশাররফ আলী মিয়ার বাজারে সমবেত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
 

খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই নাসির উদ্দিন চার সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে নেতাকর্মীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে হামলা চালালে তারা প্রাণ বাঁচাতে উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।