রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৭:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোঃ গোলাম রব্বানী,নীলফামারী প্রতিনিধি:-



নীলফামারীর সৈয়দপুর শহরের পার্শ্ববর্তী রাবেয়া বাজারের কেশরবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্তত ১০টি বাড়িতে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার সময় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বাড়িগুলোতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে সহায়তা করছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

সৈয়দপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।
 

উল্লেখ্য, সম্প্রতি দেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘটছে। তাই এ ধরনের দুর্ঘটনা রোধে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।