রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৭:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

কুড়িগ্রামে ১৬ কেজি গাঁজা ও অটোরিক্সাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামে ১৬ কেজি গাঁজা ও অটোরিক্সাসহ গ্রেফতার ৩

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম । গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন চন্দখানা এলাকার মোঃ গোলজার হোসেন (২৫), মোঃ সবুজ মিয়া (২১) ও বুড়ির চর এলাকার মোঃ রাসেল মিয়া (২৩)। 

 

কুড়িগ্রামে ১৬ কেজি গাঁজা ও অটোরিক্সাসহ গ্রেফতার ৩


 

আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকায় উলিপুর থানাধীন আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ উক্ত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন উলিপুরে ১৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।