রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৮:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধানের পক্ষে আপিল বিভাগ: প্রধান বিচারপতি

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধানের পক্ষে আপিল বিভাগ: প্রধান বিচারপতি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে কেবল সাময়িক সমাধান নয়, বরং একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে চান আপিল বিভাগের বিচারপতিরা। তারা মনে করেন, এমন সমাধান প্রয়োজন যা ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক সংকট বা অচলাবস্থা সৃষ্টি করবে না।
 

বুধবার (২৭ আগস্ট) সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) শুনানিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এসব মন্তব্য করেন।
 

শুনানির সময় প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, “যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই, এটি কার্যকর হবে কবে থেকে?” তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র সুসংহত করতে একটি স্থায়ী ও কার্যকর সমাধানই গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ নিয়ে আর কোনো অনিশ্চয়তা না থাকে।
 

রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি রিভিউ আবেদন নিয়ে দ্বিতীয় দিনের শুনানি সকাল ৯টা ৩৫ মিনিটে শুরু হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যবিশিষ্ট আপিল বেঞ্চে।
 

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।