সর্বশেষ সংবাদ — পাতা ৮৩৫
গণতন্ত্র হরণকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না: মির্জা আজম
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, অবৈধভাবে গঠিত বিএনপি আজ গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র উদ্ধারের কথা বলে। গণতন্ত্র হরণকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র করেছিলেন জিয়াউর রহমান। সপরিবারে হত্যার পর গভীর রাতে বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে...
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে ইসলামিক স্কলারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ থেকে দূরে রেখে একটি আধুনিক ও জ্ঞানভিত্তিক উন্নত জাতি গঠনে অবদান রাখতে হজযাত্রী এবং আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আপনাদের (হজযাত্রীদের) এবং আলেম-ওলামাদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি যাতে আমাদের শিশুরা এটি থেকে দূরে থাকতে প...
পদযাত্রার নামে বিএনপি আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদযাত্রার নামে বিএনপি ভিতরে ভিতরে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে সহিংসতা ও ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে। উপরে পদযাত্রা ভেতরে আগুণ সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপির পদযাত্রা হচ্ছে পতনযাত্রা।’ ওবায়দুল কাদের শুক্রবার (১৯ মে) বিক...
জানা গেল ধোনির শেষদিকে ব্যাটিংয়ে নামার কারণ
চল্লিশোর্ধ বয়সেও দারুণ খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু চলতি আইপিএলে প্রতি ম্যাচেই তিনি লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নামছেন। যে কারণে ধোনির ধুমধাড়াক্কা ব্যাটিং উপভোগ করতে পারছেন না দর্শকরা। সবার দাবি, ধোনিকে আরও ওপরে খেলানো হোক এবার চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি জানালেন, ঠিক কী কারণে ধোনি ব্যাট করার সময় নীচের দিকে নামছেন। আজ শুক্রব...
মাননীয় প্রধানমন্ত্রী হজ্ব কর্মসূচি-২০২৩ উদ্বোধন করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর আশকোনা এলাকার হাজী ক্যাম্পে হজ কর্মসূচি-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেছেন। হজ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের জন্য হজযাত্রীদের কাছে দোয়া চেয়েছেন যাতে দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে। প্রথম হজ ফ্লাইটটি শনিবার বেলা ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদ...
২ লাখ ৬৮ হাজার পরীক্ষার্থী অংশ নিলেন ৪৫তম বিসিএস প্রিলিমিনারিতে
আজ শুক্রবার অনুষ্ঠিত ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭.২৪ শতাংশ। পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল...
যেভাবে বুঝবেন চশমার প্রয়োজন
সি নেটের একটি প্রতিবেদন বলছে, আমেরিকার প্রায় ৬৪ শতাংশ মানুষ ডাক্তারের পরামর্শ নিয়ে চশমা পরেন। অর্থাৎ চশমার ব্যবহার বাড়ছে। অনেকে শখ করে চশমা কেনেন আবার অনেকের চশমা ছাড়া চলে না। কিন্তু কখন চশমা প্রয়োজন হবে বুঝবেন কিভাবে? বিষয়টি সহজ। কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে শুধু: মাথাব্যথা যদি করে ঘন ঘন মাথাব্যথা হয়? মাথাব্যথার অনেক ধরণ রয়েছে। তাই চোখের সমস্যা...
আজ থেকে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও বংশবিস্তারে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই পর্যন্ত। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলে পল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রে নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে সভা ও মাইকিং করে জেলেদের সচেতন করেছে। এরই মধ্যে উপকূলে ভিড়তে শুরু করেছে জেলেদের ট্র...
মূল্যস্ফীতি কমানোর ব্যবস্থা নেই
বিআইডিএসের দুই দিনব্যাপী আলোচনায় অর্থনীতিবিদেরা বললেন, এক বছর ধরেই দেশ বিভিন্ন ধরনের সামষ্টিক অর্থনীতির সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য, পরিবহন ব্যয়, বিদ্যুৎ-গ্যাসের খরচ—সব মিলিয়ে জীবন চালাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের সাধারণ মানুষ। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি কমা শুরু হলেও বাংলাদেশে তা ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। অথচ নীতিনির্ধারকেরা এখনো কার দোষে মূল্যস্ফ...
ইরাকে নিষিদ্ধ হলো ডলারে লেনদেন
এখন থেকে আর ডলারে লেনদেন করতে পারবে না ইরাকি নাগরিকরা। এ নিষেধাজ্ঞা অমান্য করলে গুনতে হবে ১০ লাখ ইরাকি দিনার জরিমানা, হতে পারে কারাদণ্ডও। সম্প্রতি বিনিময় হার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দেয়। এক প্রতিবেদনে এওনটি জানিয়েছে সংবাদমাধ্যম ইরাকি নিউজ। বিদেশি মুদ্রার অনুমোদিত হার ও কালোবাজারের হারের মধ্যে বড় ব্যবধান ইর...
কোরআন ও বিজ্ঞানের আলোকে ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়, অতি বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা, কখনো কখনো এগুলো আজাব হিসেবে নিপতিত হয়। যেগুলো মানুষের কৃতকর্মেরই ফল। মানুষের পাপাচারের কারণেই জলে-স্থলে বিপর্যয়ের সৃষ্টি হয়। এটা মহান আল্লাহরই কথা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘মানুষের কৃতকর্মের কারণে জলে-স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কোন...
দুই দিনে ব্যাপক বিক্রি, আপাতত বন্ধ গ্রামীণ ইউনিক্লোর সব বিক্রয়কেন্দ্র
আজ বেলা সাড়ে ১১টার দিকে ইউনিক্লোর সায়েন্স ল্যাবরেটরি বিক্রয়কেন্দ্রে যান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল নাঈম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার পরীক্ষা চলছে। এ জন্য ক্লিয়ারেন্স সেলের কথা জানলেও গত দুই দিন আসতে পারিনি। আজ এসে দেখি বিক্রয়কেন্দ্র বন্ধ।’ জান্নাতুল নাঈম আরও জানান, তাঁর মা গতকাল একবার গ্রামীণ ইউনিক্লোর এই বিক্রয়কেন্দ...
পাকিস্তানের পরিস্থিতি পূর্ব পাকিস্তানের মতো হতে পারে: ইমরান খান
পাকিস্তান একটি আসন্ন বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটি বিচ্ছিন্নতার মুখোমুখি হতে পারে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) চেয়ারম্যান ইমরান খান হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেন। এছাড়া তিনি ক্ষমতাসীন জোটকে তার দলের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। বুধবার লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে এক...
সিলেটের প্রবীণ আলেম মাওলানা মুহিব্বুল হকের ইন্তেকাল
সিলেটের প্রবীণ আলেম জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার পরিচালক ও শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ মে) সন্ধ্যায় নিজ কর্মস্থলে স্ট্রোক করলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার দুপুর ২...
২৬ জন ‘নির্যাতিত’কে নিয়ে সংবাদ সম্মেলন, বিতর্কের জবাব দিলেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক
বক্স অফিসে দূরন্ত গতিতে ছুটছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি। এরই মধ্যে ১৫০ কোটি রুপি আয় পার করে ফেলেছে বিপুল শাহ প্রযোজিত এই ছবি। এদিকে সত্য ঘটনার আধারে নির্মিত—এমন দাবি করা হলেও ছবিটিকে ঘিরে দানা বেঁধেছে নানা বিতর্ক। অনেকের মতে, ইসলামকে কুৎসিতভাবে তুলে ধরা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে। এ নিয়ে বুধবার মুখ খুললেন পর...
বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের অগ্নিবীণার ফিরে আসা: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘১৯৮১ সালের ১৭ মে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণের পর দেশে গণতন্ত্রের সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তাই ’৮১ সালের ১৭ মে শুধু ব্যক্তি শেখ হাসিনা বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নয়, গণতন্ত্রের অগ্নিবীণার স্বদেশ প্রত্যাবর্তন।’ বুধবার (১৭ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ব...
কষ্ট পাচ্ছেন রিয়াল কোচ
উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সিটির ঘরের মাঠ ইতিহাদে রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ৪-০ ব্যবধানে রিয়ালকে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল উঠল সিটি। সিটির কাছে এমন হার কষ্ট দিচ্ছ...
শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ নিয়েছেন। গতকাল বুধবার বিকেল চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ নেওয়া নতুন সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, হেলালুদ্দিন আহমেদ, মোছাম্মৎ নাজমানারা খানুম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবসরপ্রাপ্ত ক...






























