মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রান্নার স্বাদের ভিন্নতায়

রান্নার স্বাদের ভিন্নতায়

প্রতিদিন একঘেয়েমি রান্না ও একই স্বাদের খাবার খেতে কারোরই খুব একটা ভালো লাগে না। তাই রান্নার স্বাদে ভিন্নতা আনতে মসলার টুইস্ট থাকা উচিত। ভাজা মসলা ব্যবহার করে  খুব সহজেই খাবারের স্বাদ বদলাতে পারেন। এক্ষেত্রে শেফ পনিরের দেওয়া কিছু টিপস সম্পর্কে চলুন জেনে নেই: 

জিরা, ধনিয়া কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিন। সেই সঙ্গে শুকনো মরিচ গুঁড়ো করে নিন। এতেও খাবারের স্বাদে পরিবর্তন আসবে।


আস্ত জিরা, ধনিয়া, গোলমরিচ, মৌরি আর হিং দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে রাখুন। এতে তরকারির স্বাদ ভালো হয়। বিশেষত নিরামিষের দিনে এই সবজি খুবই ভালো লাগে খেতে।

মসুর ডালের স্বাদে নতুনত্ব আনতে কাঁচা মরিচের ফোড়ন দিন। এতে তরকারির স্বাদ ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। সেই সঙ্গে পেঁয়াজ-রসুন কুচি দিন। এতে সুন্দর ঘ্রাণও পাবেন।

হাত দিয়ে রান্নায় লবণ ব্যবহার করুন। যেকোনও বড় শেফই রান্নায় হাত দিয়ে লবণ দেন। এতে লবণের পরিমাণ ঠিক থাকে আর রান্নার স্বাদ ভালো হয়। খাবার একটু সিদ্ধ হলে তারপরই লবণ দিন।


গুঁড়ো মসলার পেস্ট বানিয়ে ব্যবহার করুন। একটা বাটিতে গুঁড়ো মসলা নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে পেস্ট বানিয়ে নিন। এই মসলা সব তরকারিতে ব্যবহার করলে ভালো স্বাদ পাওয়া যাবে।

কাশ্মীরী মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তরকারিতে রং আনতে এই মরিচের গুঁড়ো খুবই ভালো কাজ করে। তেলে মরিচ, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তবেই টমেটো, পেঁয়াজ এই সব দিন।