বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জানা গেল ধোনির শেষদিকে ব্যাটিংয়ে নামার কারণ

জানা গেল ধোনির শেষদিকে ব্যাটিংয়ে নামার কারণ

চল্লিশোর্ধ বয়সেও দারুণ খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু চলতি আইপিএলে প্রতি ম্যাচেই তিনি লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নামছেন। যে কারণে ধোনির ধুমধাড়াক্কা ব্যাটিং উপভোগ করতে পারছেন না দর্শকরা। সবার দাবি, ধোনিকে আরও ওপরে খেলানো হোক

এবার চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি জানালেন, ঠিক কী কারণে ধোনি ব্যাট করার সময় নীচের দিকে নামছেন।

আজ শুক্রবার এক প্রশ্নের জবাবে হাসি বলেছেন, 'ধোনি ইচ্ছা করেই নীচের দিকে ব্যাট করতে নামছে। এটা তারই পরিকল্পনা। আমরা সবাই জানি যে, ধোনির হাঁটু শতভাগ ফিট নয়


তবু প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। পুরো টুর্নামেন্ট জুড়ে ধোনি সেটাই করে এসেছে। আমার মতে, ১০, ১১ বা ১২ ওভারের দিকে ব্যাটিংয়ে নামার কোনো ইচ্ছা তার নেই। ওই সময় উইকেটে আসলে তাকে সিঙ্গেল-ডাবলস নিতে হবে

উল্লেখ্য, প্রায় প্রতি ম্যাচের আগে এবং পরে দেখা যাচ্ছে যে ধোনির ডান পায়ে আইস প্যাক বাঁধা। এভাবেই তিনি খেলে যাচ্ছেন। হাসি আরও বলেন, 'ধোনি যতটা সম্ভব দেরিতে ব্যাটিংয়ে নামার চেষ্টা করছে, যাতে ইনিংসের শেষদিকে ইমপ্যাক্ট রাখতে পারে। সে সবসময় শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, আজিঙ্কা রাহানে, অম্বাতি রায়ডুদের মতো ক্রিকেটারদের পাশে থাকে

তাদের ওপর বিশ্বাস রাখে। ধোনি জানে, সে নামার আগে দলের আসল কাজটা এরাই করে দেবে।'