বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানের পরিস্থিতি পূর্ব পাকিস্তানের মতো হতে পারে: ইমরান খান

পাকিস্তানের পরিস্থিতি পূর্ব পাকিস্তানের মতো হতে পারে: ইমরান খান

পাকিস্তান একটি আসন্ন বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটি বিচ্ছিন্নতার মুখোমুখি হতে পারে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) চেয়ারম্যান ইমরান খান হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেন। এছাড়া তিনি ক্ষমতাসীন জোটকে তার দলের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।

বুধবার লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে একটি ভিডিও বার্তায় বলেন , রাজনৈতিক অস্থিতিশীলতা শেষ করার একমাত্র সমাধান নির্বাচন করা।

তিনি বলেন, ‘পিডিএম নেতারা এবং নওয়াজ শরীফ, যিনি লন্ডনে পলাতক রয়েছেন, দেশের সংবিধানকে অপমানিত করা হয়েছে কিনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে বা এমনকি পাকিস্তান সেনাবাহিনীর বদনাম হচ্ছে কিনা তা নিয়ে তেমন উদ্বিগ্ন না। তারা লুণ্ঠিত সম্পদ বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন। আমি একটি ভীতিকর স্বপ্ন দেখছি যে দেশ একটি আসন্ন বিপর্যয়ের দিকে যাচ্ছে। আমি ক্ষমতার কাছে আবেদন করছি যে নির্বাচন হতে দিন এবং দেশকে বাঁচান।’ 


ইমরান খান বলেন, পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে।

তিনি আরও বলেন, ‘এখনই উপযুক্ত সময় আমাদের শক্তিগুলোকে বুদ্ধির সঙ্গে পুনর্বিবেচনা করা উচিত অন্যথায় দেশটি পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতির মুখোমুখি হতে পারে।’ 

তার জামান পার্কের বাসভবনে প্রায় ৪০জন সন্ত্রাসী লুকিয়ে আছে বলে পাঞ্জাব সরকারের দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইমরান বলেন, সার্চ ওয়ারেন্ট পাওয়ার পর সরকারকে অবশ্যই আইনানুগ উপায়ে বাড়িটি তল্লাশি করতে হবে।