মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫২:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশে কত টাকার টিকিট বিক্রি হলোঃ পাঠান

বাংলাদেশে কত টাকার টিকিট বিক্রি হলোঃ পাঠান

আট বছর পর বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। বলিউড তারকা শাহরুখ খানের আলোচিত সিনেমা পাঠান বাংলাদেশে মুক্তির প্রথম সপ্তাহে কেমন ব্যবসা করল, সিনেমা হলে দর্শকের উপস্থিতি কেমন—তা নিয়েই এই প্রতিবেদন।

স্ত্রী ও কন্যাকে নিয়ে ‘পাঠান’ দেখতে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় এসেছিলেন বেসরকারি চাকরিজীবী জহিরুল ইসলাম। টিকিট কাউন্টারে গিয়ে শুনলেন তিনটার শোর টিকিট শেষ। বিরস বদনে ফেরার পথে গতকাল বেলা পৌনে তিনটায় প্রথম আলোকে জানান, লক্ষ্মীপুর থেকে এক কাজে ঢাকায় এসেছেন। একটু ফুরসত পেয়েই সিনেমাটি দেখতে এসেছেন।

কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেল, তিনটার শো হাউসফুল। সাতটার শোর কয়েকটি টিকিট রয়েছে। তবে রাতের বাসে জহিরুলের বাড়ি ফেরার তাড়া, পাঠান না দেখেই ফিরতে হলো তাঁদের। তবে শাহরুখ খানের জন্য অপেক্ষায় থাকলেন ফারিয়া মাহমুদ। তিনিও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছুটির দিনে বন্ধুদের নিয়ে পাঠান দেখতে এসেছেন তিনি।