মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৬ জন ‘নির্যাতিত’কে নিয়ে সংবাদ সম্মেলন, বিতর্কের জবাব দিলেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক

২৬ জন ‘নির্যাতিত’কে নিয়ে সংবাদ সম্মেলন, বিতর্কের জবাব দিলেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক

বক্স অফিসে দূরন্ত গতিতে ছুটছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি। এরই মধ্যে ১৫০ কোটি রুপি আয় পার করে ফেলেছে বিপুল শাহ প্রযোজিত এই ছবি। এদিকে সত্য ঘটনার আধারে নির্মিত—এমন দাবি করা হলেও ছবিটিকে ঘিরে দানা বেঁধেছে নানা বিতর্ক। অনেকের মতে, ইসলামকে কুৎসিতভাবে তুলে ধরা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে। এ নিয়ে বুধবার মুখ খুললেন পরিচালক সুদীপ্ত সেন ও প্রযোজক বিপুল শাহ।

বুধবার মুম্বাইয়ের এক মিলনায়তনে ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

এই সংবাদ সম্মেলনে তাঁরা ২৬ জন ‘নির্যাতিত’কে প্রকাশ্যে এনেছিলেন। ‘দ্য কেরালা স্টোরি’ ছবির বিরুদ্ধে আনা নানা অভিযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পরিচালক সুদীপ্ত সেন বলেন, ‘আমার এই ছবি কোনো বিশেষ ধর্মকে ঘিরে নয়। 


এই ছবিতে তিন মেয়ের কথা বলা হয়েছে, আর যারা হাজার হাজার নির্যাতিতকে প্রতিনিধিত্ব করছে। আমরা এই ছবির মাধ্যমে কোনো রকম সমতা বজায় রাখতে চায়নি। আমরা শুধু যা ঘটেছে, সেটা তুলে ধরতে চেয়েছি। এই ছবির প্রতিটা শব্দ আর প্রতিটা দৃশ্য সত্য।’

সুদীপ্ত সেন আরও বলেছেন, ‘শুধু ভারতে নয়, সারা দুনিয়া আতঙ্কবাদের সঙ্গে পরিচিত। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সবাই ভুক্তভোগী। আমরা জানি যে আতঙ্কবাদীরা কীভাবে একটা ধর্মের অপব্যবহার করছে। আমি মনে করি, আমরা ইসলাম সম্প্রদায়ের হয়েই কাজ করেছি। তাদের বলতে চেয়েছি যে ইসলামকে কীভাবে অপব্যবহার করা হচ্ছে। আমরা সেই সব নির্যাতিত নারী ও জাতির হয়ে কাজ করেছি।’


এই পরিচালক আরও বলেছেন, ‘আমরা কতটা বিপদের মধ্যে দাঁড়িয়ে আছি, তা দেখার জন্য প্রত্যেক দেশপ্রেমী ভারতীয়র ছবিটি দেখা প্রয়োজন। কেরালাতে মৌলবাদ বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে।’ 

বিপুল শাহ বলেছেন, ‘তিন মেয়ের মাধ্যমে হাজার হাজার মেয়ের কাহিনি সামনে এসেছে। অনেক গণমাধ্যম এটাকে মিথ্যা বলেছে। এটা নোংরা চক্রান্ত, যা হওয়া উচিত ছিল না। আমরা নতুন পরিসংখ্যান নিয়ে এসেছি।’

এদিনের সংবাদ সম্মেলনে বিপুল শাহ, সুদীপ্ত সেন ছাড়া এই ছবির চার অভিনেত্রী অদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি ও সিদ্ধি ইদনানি উপস্থিত ছিলেন।