বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কষ্ট পাচ্ছেন রিয়াল কোচ

কষ্ট পাচ্ছেন রিয়াল কোচ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সিটির ঘরের মাঠ ইতিহাদে রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ৪-০ ব্যবধানে রিয়ালকে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল উঠল সিটি। সিটির কাছে এমন হার কষ্ট দিচ্ছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে।

বড় হারের পর কোনো অজুহাত না দিয়ে আনচেলত্তি বলেন, ‘তারা আমাদের চেয়ে ভালো খেলেছে, জয় তাদের প্রাপ্য ছিল। শুরুতে তারা অনেক চাপ প্রয়োগ করেছিল। বলের নিয়ন্ত্রণ নিয়ে আমাদের খেলাটা কঠিন করে তুলেছিল এবং তারা দুই গোলে এগিয়ে যায়। সেখান থেকে খেলায় ফিরে আসা কঠিন ছিল। আমরা দ্বিতীয়ার্ধে চেষ্টা করেছিলাম কিন্তু তা ফলপ্রসূ হয়নি।’

আগামী মৌসুমে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার আশাবাদ জানিয়ে রিয়াল কোচ বলেন, ‘এটা এমন একটা হার যা অনেক কষ্ট দিচ্ছে। তবে এমনটা হতেই পারে। আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ছিলাম। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং ফাইনালের আগেই আমাদের বিদায় করেছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এবং পরের মৌসুমে কঠোর পরিশ্রম করতে হবে যাতে আবারো এই পর্যায়ে আসতে পারি।’