সর্বশেষ সংবাদ — পাতা ৮৩০
গরমে নখের যত্নে
এই গরমে নখের সমস্যাও বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। গরমে নখের যত্ন নেওয়ার জন্য কয়েকটা কাজ করতে পারেন। কারণ যারা নখ নিয়ে খুঁতখুঁত করেন তাদের এই পরামর্শ কাজে আসতে পারে। নখ আর্দ্র রাখুন নখ আর্দ্র রাখার জন্য একাধিক কাজ করতে পারেন। তবে হাত ভিজিয়ে রেখে নখ আর্দ্র রাখা যায় না। সেজন্য আপনায় অবশ্যই প্রচুর পানি পান করতে হবে। এছাড়া মৌসুমি নানা ফল খেতে হবে।...
হত্যা-খুনের রাজনীতি থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি: তথ্যমন্ত্রী
বিএনপি হত্যা-খুনের অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি বলেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (২২ মে) দুপুরে সচিবালয়ে টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার সচিব...
লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস, হারল রিয়াল
স্প্যানিশ লা লিগায় গত রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে এই ম্যাচে রিয়াল হেরে গেছে ১-০ গোলে। ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন রিয়ালের ব্রাজিলীয় তারকা ভিনিসিয়ুর জুনিয়র। ম্যাচের ৩৩তম মিনিটে লোপেজের গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। লিড নিয়ে বিরতিতে যায় ভ্যালেন্সিয়া। ৮৩ মিনিটে গোল শোধ দিতে পারত রিয়াল। কিন্তু ক্লুইভার...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতি, ইতিহাস বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ জুন পর্যন্ত। অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি যোগ্যতা: এসএসসি/সমমান এবং এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ জিপিএ ৫.০০–এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২...
রোদে পোড়া দাগের সহজ সমাধান
পা, হাত, পিঠ এসবের যত্ন নেওয়ার ব্যাপারে বেশিরভাগ মানুষই খুব উদাসীন। রোদের তাপে কিন্তু শরীরের এই অংশগুলিও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেখা যায় পিঠ পুড়ে এমন বাজে অবস্থা যে এর কারণে বড় পিঠ কাটা জামা এবং ব্লাউজ পড়তে পারেন না অনেকে। তবে এর থেকে সমাধানের কিছু সাধারন টিপস দিয়েছেন বিউটি কনসালটেন্ট পন্নি খান। চলুন জেনে নেই সে সম্পর্কে- একটি পাত্রে দুটি লেবুর...
মদনে কালবৈশাখীতে লণ্ডভণ্ড দুই শতাধিক ঘর!
নেত্রকোনার মদনে কালবৈশাখীতে দুই শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এর সঙ্গে শিলাবৃষ্টিতে আম, কাঁঠাল, লিচু, শাকসবজি, পাটের ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের পর থেকে সরজমিন পরিদর্শন করে প্রশাসনের লোকজন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন। আজ সোমবার দুপুর পর্যন্ত ২২৯টি পরিবারের ঘর কালবৈশাখীতে ভেঙে যাওয়ার তথ্য সংগ্রহ করেছে উপজেলা প্রশাসন। এর আগে রবিবার (২১ মে) বিকেল আনুম...
ভারতে ২০০০ রুপির নোট কেন ছাড়া হলো, কেনই–বা তুলে নেওয়া হচ্ছে
২০১৬ সালে ৫০০ ও ১০০০ রুপির ব্যাংক নোট বাতিলের পর ভারতে ২০০০ রুপির নোট বাজারে ছাড়া হয়েছিল। কিন্তু এখন আবার হঠাৎ করে সেই ২০০০ রুপির নোট বাতিল করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) বলেছে, প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ার কারণে তা করা হয়েছে। এটা মুদ্রা ব্যবস্থাপনারই অংশ। ভারতের এনডিটিভির সংবাদে বলা হয়েছে, ২০০০ রুপির নোট ছাপানো বন্ধ হয়েছে আরও আগে। কেন্...
ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস পুড়ে ছাই
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঐতিহাসিক নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিস। আগুনে বেইসমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২২ মে) কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ফায়ার প্রোটেকশন ব্যুরো জানায়, রোববার গভীর রাতে আগুন লাগার পর ৮০টিরও বেশি ফায়ার স...
ভেজাল পণ্যের ব্যবসা গুরুতর পাপ
ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন জায়গায় ভেজাল প্রসাধনী তৈরি ও বিপণনের খবর পাওয়া যায়। যেখানে দেখা যায় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে ভেজাল প্রসাধনী বিপণনের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এমনকি এসব নকল পণ্য ব্যবহার করে অনেকের গুরুতর অসুস্থ হওয়ার খবরও পাওয়া যায়। অধিক মুনাফার আশায় এভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেল...
বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার হয়েছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সোমবার (২২ মে) সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন হয়। এ সময় আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে অবহিত করতে বলেন। এ সময় রাজশাহীর পু...
অস্ট্রেলিয়ার বিজ্ঞপ্তি, মাসে কাজ ১০ দিন, বছরে বেতন ২ লাখ ৪০,০০০ ডলার
বিশ্বের অনেক নামীদামি প্রতিষ্ঠান সপ্তাহে চার দিনের কাজ ও তিন দিন ছুটি শুরু করেছে। এটা নিয়ে নানা আলো.চনা আছে। তবে অস্ট্রেলিয়ার একটি সংস্থার চাকরির বিজ্ঞাপন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাসভর চাকরি নয়, কাজ করতে হবে মাত্র ১০ দিন। বাকি দিন ছুটি। আর এ চাকরির বেতনের কথা শুনলে অবাক হতে পারেন অনেকে। ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি অস্ট্রেলিয়ার এক...
নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। সোমবার (২২ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদ...
আমদানিতেও আদার দাম কমছে না কেজিতে বিক্রি ৪০০ টাকা
দেশে আদার চাহিদার বেশির ভাগই আমদানি করে মেটাতে হয়। ডলার সংকট এবং আমদানি খরচ বেড়ে যাওয়ায় আদা আমদানি কমে গেছে। এতে মসলাজাতীয় এই পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। বাজারে কেরালা জাতের আদা ২৫০ থেকে ৩০০ এবং চীনা আদা ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। টিসিবির বাজারদর হিসাবেও আদা ২৫০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এদিকে ঋণপত্র (এলসি) খোলায় জট...
অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু
চলতি বছরের মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেট। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের আসর। তবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। আর এতেই হুমকির মুখে পড়ে এশিয়া কাপ। তবে অনেক নাটকের অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেছে প...
কর্মক্ষম জনসংখ্যা ও বাংলাদেশ
জাতিসংঘের বৈশ্বিক জনসংখ্যা পরিস্থিতিবিষয়ক তথ্যমতে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চলতি বছরের মধ্যবর্তী সময়ে চীনকে টপকাতে যাচ্ছে ভারত। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশির বয়স ৩০ বছরের কম। অর্থাৎ কর্মক্ষম তরুণদের সংখ্যা বেশি। ২০২৫ সাল নাগাদ দেশটির জনসংখ্যায় কর্মক্ষম বয়সী মানুষের অনুপাত হবে সর্বোচ্চ। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিক...
যেভাবে রান্না করলে করলা তেতো লাগবে না
গরমে স্বস্তি দেবে করলা বা উচ্ছে। শরীর রাখবে সুস্থ। পুষ্টিবিদের তথ্যমতে, প্রতি ১০০ গ্রাম করলায় আছে ২৮ কিলো ক্যালরি, ৯২ দশমিক ২ গ্রাম জলীয় অংশ, ৪ দশমিক ৩ গ্রাম শর্করা, ২ দশমিক ৫ গ্রাম আমিষ, ১৪ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১ দশমিক ৮ মিলিগ্রাম লোহা ও ৬৮ মিলিগ্রাম ভিটামিন সি। তবে এই উচ্ছে বা করোলা অনেকে খেতে চান না। কারণ, করলা খেতে তেতো। তবে ঠিকমতো রান্না করতে...
ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি, সামান্য কমল তাপমাত্রা
কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। গতকাল রোববার রাতে বৃষ্টি হয় রাজধানীতে। শুধু রাজধানী নয়, গতকাল দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির ফলে আজ সোমবার রাজধানীর তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও রাজধানীতে বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রাতে রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এতে...
কৃত্রিম বুদ্ধিমত্তার অসাধারণ বিপ্লব, আমরা কী করব
যদি আপনাকে আমি বলি, বাজারে এমন একটি জিনিস এসেছে, যা আপনার সবকিছু করে দেবে। সবকিছু মানে? আপনার কলেজের হোমওয়ার্ক বাকি আছে, সেটা করে দেবে। আপনি রচনা লিখতে পারছেন না, রচনা লিখে দেবে। আপনি কোডিং পারেন না, কোডিং লিখে দেবে। আপনি কোডিং শিখতে চান, কোডিং শেখাবে। আপনি পাইথন জানেন না, আপনাকে পাইথন শেখাবে। আপনি আর্টিকেল লিখতে চান, আপনার আর্টিকেল লিখে দেবে। আপনি...






























