বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩১:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু

অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু

চলতি বছরের মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেট। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের আসর। তবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। আর এতেই হুমকির মুখে পড়ে এশিয়া কাপ। তবে অনেক নাটকের অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। পাকিস্তানে হবে চারটি ম্যাচ। তবে ভারতের কোনো খেলা সেখানে অনুষ্ঠিত হবে না। ভারতের গ্রুপ পর্বের ম্যাচ, সেমিফাইনাল, ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

প্রতিবেদনে আরও জানায়, পাকিস্তানে যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে তা মাঠে গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।