মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গরমে নখের যত্নে

গরমে নখের যত্নে

এই গরমে নখের সমস্যাও বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। গরমে নখের যত্ন নেওয়ার জন্য কয়েকটা কাজ করতে পারেন। কারণ যারা নখ নিয়ে খুঁতখুঁত করেন তাদের এই পরামর্শ কাজে আসতে পারে। 


নখ আর্দ্র রাখুন
নখ আর্দ্র রাখার জন্য একাধিক কাজ করতে পারেন। তবে হাত ভিজিয়ে রেখে নখ আর্দ্র রাখা যায় না। সেজন্য আপনায় অবশ্যই প্রচুর পানি পান করতে হবে। এছাড়া মৌসুমি নানা ফল খেতে হবে। শরীর আর্দ্র থাকলে নখও আর্দ্র থাকবে। 

গ্লাভস ব্যবহার করুন
গরমে বাইরে বের হলে হাতে গ্লাভস ব্যবহার করুন। এভাবে আপনার হাতে রোদের সরাসরি সংস্পর্শ হবে না এবং আপনিও নিরাপদ থাকতে পারবেন। 


অ্যাসিটোন এড়িয়ে চলা
নখে অ্যাসিটোনযুক্ত প্রসাধনী ব্যবহার করবেন না। এই প্রসাধনী আপনার নখের ক্ষতি করে। পরিবর্তে বাদামের তেল ব্যবহার করুন নখে। 

নেইলপলিস এড়িয়ে চলুন
গরমে ঘন ঘন নেইলপলিস দেয়া থেকে বিরত থাকুন। আপনার নখের কোনো ক্ষতি যেন না হয় সেজন্যই এই ব্যবস্থা।