বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৫ ইরানি নিহত

পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৫ ইরানি নিহত

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারাভান সীমান্তে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় ৫ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে বলেছে, শনিবার রাতে সন্ত্রাসীদের হামলায় পাঁচ জন ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছে। সন্ত্রাসীরা সীমানা পেরিয়ে ইরান ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে সীমান্তরক্ষীরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানের নিরাপত্তা বাহিনী বলেছে, এই হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে। 


এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, সীমান্তে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি পাকিস্তান সরকার সন্ত্রাসীদের দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে যেসব সমঝোতা হয়েছে সেগুলোর দ্রুত বাস্তবায়নের আশাও করেন এই মুখপাত্র। 

সীমান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির অংশগ্রহণে একটি বাজার উদ্বোধন করার পর এই হামলার ঘটনা ঘটেছে। দুই দেশের নিরাপত্তা ও স্বার্থকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে বলে মনে করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।