বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইসিসির পুরস্কার হাতে পেলেন মিরাজ

আইসিসির পুরস্কার হাতে পেলেন মিরাজ

২০২২ সালে ব্যাট ও বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। ২২ গজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়ার স্বীকৃতি স্বরূপ ওয়ানডে ক্যাপটি বুঝে পেয়েছেন মিরাজ।

সোমবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মিরাজ। ফেসবুকে ওয়ানডে ক্যাপ হাতে ছবি পোস্ট করে তিনি লিখেন, '২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ।'

২০২২ সালে ১৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন মিরাজ। বল হাতে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন ৩৩০ রান। ব্যাটিং গড় ছিলো ৬৬। ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিও করেছিলেন এই টাইগার অলরাউন্ডার।