মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৫:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

জলাভূমি দখল করে গড়া একটা স্থাপনাও থাকবে না: ঢাকা জেলা প্রশাসক

জলাভূমি দখল করে গড়া একটা স্থাপনাও থাকবে না: ঢাকা জেলা প্রশাসক

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ঢাকায় জলাভূমি দখল করে গড়ে ওঠা একটা স্থাপনাও থাকবে না।

আজ সোমবার ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা জেলা প্রশাসক। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।

মমিনুর রহমান বলেন, অবৈধভাবে দখলে রাখা ভূমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। পর্যায়ক্রমে প্রতিটি সম্পত্তি চিহ্নিত করা হবে। দেশের স্বার্থে এই কাজে তাঁরা কখনো পিছপা হবেন না।


ঢাকা জেলা প্রশাসক বলেন, তাঁরা দখল উচ্ছেদে ছদ্মবেশে পরিদর্শন ও তদন্তের কাজ করছেন।

আগামী বুধবার নন্দীপাড়ার সাড়ে সাত একরের একটি পুকুর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মমিনুর রহমান।

২৮ মে পর্যন্ত ‘ভূমিসেবা সপ্তাহ’ উদ্‌যাপন করবে ঢাকা জেলা প্রশাসন।