সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড লাইফ বাংলাদেশ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি স্থায়ী ভিত্তিতে পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশন বিভাগে সিনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের পাশাপাশি ই–মেইলের মাধ্যমেও সিভি পাঠাতে পারবেন।

পদের নাম: সিনিয়র অফিসার—পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা/অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এক থেকে দুই বছর পার্টনারশিপ, ফান্ডরাইজিং ও কমিউনিকেশনে এবং এক থেকে দুই বছর কোনো আন্তর্জাতিক সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লেখালেখির আগ্রহ বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট সাইকেল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পিপিটি, এয়ারটেবল, ক্যানভা ও পিকটোচার্টের কাজ জানতে হবে। গ্রাফিক কাজ জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ঢাকা ও চট্টগ্রামে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।


চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: বনানী, ঢাকা
বেতন: মাসিক বেতন ৪০,০০০–৪৫,০০০ টাকা (দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)
সুযোগ–সুবিধা: বছরে দুই উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিলসহ সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। এ ছাড়া  recruitment.bd@waterandlife.ngo এই ঠিকানায় সিভি ই–মেইল করেও আবেদন করা যাবে। এ ক্ষেত্রে মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩।