মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৮:৩৩:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫ শতাংশ

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫ শতাংশ

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আবেদনকারীদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯৫.৭৬ শতাংশ শিক্ষার্থী। 

গতকাল শনিবার বিষয়টি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইমদাদুল হক। উপাচার্য বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আবেদন করেন ১৫ হাজার ৯২১ জন শিক্ষার্থী। যার মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৫ হাজার ২৪৬ জন শিক্ষার্থী। আবেদন করেও পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৬৭৫ জন।

সি ইউনিট তথা ব্যবসায় শিক্ষা বিভাগে মোট আবেদন জমা পড়ে ৩৯ হাজার ৮৬৪টি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে মোট আসন তিন হাজার ৪৯৬টি। আসনপ্রতি লড়েছে ১২ জন ভর্তীচ্ছু।

গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একটি উপকেন্দ্র উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।