মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ত্বকের জেল্লা বাড়াবে যেসব পানীয়

ত্বকের জেল্লা বাড়াবে যেসব পানীয়

ত্বকের জেল্লা বাড়াতে কত শত প্রসাধনী ব্যবহার তো করেন। কিন্তু জানেন কি জেল্লা পেতে হলে কিছু ঘরোয়া পানীয়ই যথেষ্ট। রোজ কিছু পানীয় পানে আপনার ত্বক হবে সুন্দর ও জেল্লাময়। চলুন জেনে আসি:  


ধনেপাতা লেবুর শরবত
ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখে ধনেপাতা ও লেবু। তাই ধনেপাতা, লেবুর রস ও এক কাপ পানি ব্লেন্ড করে নিলেই তৈরি এই শরবত। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্টের উপাদান ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়।

গাজর-পার্সলে পাতার রস
গাজর শরীর ও ত্বকের যত্ন নেয়। গাজর, পার্সলে পাতা ও ৩-৪টি বরফের টুকরো একসঙ্গে ব্লেন্ড করে নিলেই তৈরি ডিটক্স পানীয়। সপ্তাহে অন্তত ২-৩ দিন পান করলেই মিলবে উপকার।

আনারস-আদার রস
গরমে আনারস স্বস্তি দেয়। সেই সঙ্গে পরিষ্কার রাখে ত্বকও। আনারস ও এক চামচ আদার রস ব্লেন্ড করে নিন। আনারসে থাকা ভিটামিন সি ত্বকের জেল্লা ফেরাবে।