মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৪:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

ধর্ষণের শিকার ছয় বছরের শিশু, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

ধর্ষণের শিকার ছয় বছরের শিশু, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠালে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ মে) বিকেলে তাকে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মোজাহিদুল ইসলামের আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গ্রেপ্তার হেলাল উদ্দিন। রাতে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) যোহাব আলী।


হেলাল উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া থানার ফকিরাকিল গ্রামের শাহ আলমের ছেলে। তিনি আশুলিয়ার দোসাইদ গ্রামের নুরজাহানের বাড়িতে ভাড়া থাকতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুর বাবা-মা আশুলিয়ার দোসাইদ গ্রামের নুরজাহানের বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের ন্যায় মেয়েকে বাসায় রেখে কর্মস্থলে গেলে গত ১৯ মে ওই শিশুকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে তার ভাড়াকৃত কক্ষে নিয়ে যায়।

পরে জোরপূর্বক ধর্ষণ করে হেলাল উদ্দিন। শিশু অসুস্থ হয়ে পড়লে জিজ্ঞাসাবাদে পরিবারকে ঘটনার বর্ণনা দিলে তাকে চিকিৎসা দিয়ে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। 


এ ঘটনায় শুক্রবার হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার আদালতে পাঠালে স্বীকারোক্তি দেয় হেলাল ও তাকে হাজতে পাঠানো নির্দেশ দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই যোহাব আলী বলেন, মামলা দায়েরের পর দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে জেলহাজতে পাঠানো হয়।