সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কান্ট্রি অফিসে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: কে-অর্ডিনেটর—বিজনেস ডেভেলপমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো বিদেশি প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফান্ডরেইজিং ও ডটডবেজ সিস্টেম সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সমস্যা সমাধানের দক্ষতাসহ নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।


চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,২৩,৫০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবনবিমা, স্বামী/ স্ত্রী-সন্তানের চিকিৎসাসুবিধাসহ মুঠোফোন বিল দেওয়া হবে। সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।


যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের ওয়াটারএইড বাংলাদেশের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক
 থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩।