সর্বশেষ সংবাদ — পাতা ৭৭৯
আইটি প্রকৌশলীসহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ জাপানের
আইটি প্রকৌশলীসহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপান। একইসঙ্গে বাংলাদেশে স্টার্টআপ ও গবেষণা উন্নয়ন প্রশিক্ষণ খাতে বিনিয়োগ করতে চায় দেশটি। গতকাল রোববার সোনারগাঁওয়ে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে দ্বিপাক্ষিক বৈঠককালে এই আগ্রহের কথা জানান...
সুদানে বিমান বিধ্বস্তে নিহত ৯ জন
সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন সেনাসদস্য ছিল। রোববার (২৩ জুলাই) দেশটির সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাতে পোর্ট সুদান বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। সুদান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদা...
ইসলামে অভিভাবকহীন বিবাহ সংঘটিত হয় না
ইসলামী দৃষ্টিতে বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অভিমত ও অনুমতি গুরুত্বপূর্ণ। এক হাদিসে এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘অভিভাবক ছাড়া বিবাহ সংঘটিত হয় না।’ (তিরমিজি, হাদিস : ১১০১; আবু দাউদ, হাদিস : ২০৮৩) এর কারণ হলো, বিয়ের ক্ষেত্রে অনেক নারীর সার্বিকভাবে পরিপূর্ণ জ্ঞান হয় না এবং চিন্তা-ভাবনা ত্রুটিযুক্ত হয়ে থাকে। তাই তাদের চিন্ত...
মুক্তির আগেই ''রকি অউর রানি কি প্রেম কাহানি'' সিনেমার আয় ১৬০ কোটি রুপি
সিনেমা মুক্তির বাকি মাত্র কয়েক দিন। তার আগেই রণবীর-আলিয়ার সিনেমায় কাঁচি চালাল ভারতীয় সেন্সর বোর্ড। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির আগেই সিনেমার বাজেটের অর্থ প্রায় উঠে এসেছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ১৭৮ কোটি রুপি বাজেটের এই সিনেমা এখনই আয় করে ফেলেছে ১৬০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি টাকার বেশি। অ্যামাজন প্রাইম ভিডিও...
চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫ নেতাকর্মীর রিমান্ড আবেদন নামঞ্জুর
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা, পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫ নেতাকর্মীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। তাদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম নগর পুল...
ভারতের জয়ের জন্য চাই ৮ উইকেট
পোর্ট অব স্পেনে ভারতীয় দলের দাপট চলছেই। ম্যাচের চতুর্থ দিন শেষে জয়ের জন্য ভারতের চাই ৮ উইকেট। আর সিরিজে সমতা ফেরাতে উইন্ডিজের ২৮৯ রান। ভারতীয় পেসারদের দাপটে দ্রতই শেষ হয়ে যায় উইন্ডিজের প্রথম ইনিংস। সেখান থেকে ভারত পায় ১৮৩ রানের লিড। এরপর দ্বিতীয় ইনিংসে তারা ২ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতে ক্যারিবিয়ানদের সামনে টার্গেট হয়ে যায় পাহাড়সম। ৫ উ...
৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্টকে চূড়ান্ত নিয়োগের সুপারিশ
৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্টকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিভিন্ন প্রতিষ্ঠানে মেডিকেল টেকনিশয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীগণের রোল নম্বর প্রকাশ করা হলো। যোগদানের তারিখ ও অন্যান্য নির্দেশাবলি অনতিবিলম্বে স্বাস্থ্...
আমলকীর উপকারিতা
আমলকীর ভেষজ গুণ রয়েছে অনেক। ফল ও পাতা দুটিই ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আমলকীতে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। পুষ্টিবিজ্ঞানদের মতে, আমলকীতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। আমলকীতে কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। একজন বয়স্ক লোকের প্...
সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারিকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইলিয়াস হোসেন (৩২), মো. রুবেল (২৮), মো. ইমু (২৫) ও হুসাইন (২৩)। রবিবার (২৩ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে তাদেরকে ওই ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। বিষয়ট...
পরিবেশবান্ধব ঝুট কাপড়ে ব্যাগ বানিয়ে সফল দেশের দুই তরুণ
দেশের গবেষকেরা ইতিমধ্যে পাট ও ভুট্টা থেকে পলিব্যাগের বিকল্প ব্যাগ বানিয়েছেন। সেই তালিকায় নতুন ধরনের পচনশীল ব্যাগ সংযোজন করেছেন দুই তরুণ রাশিক হাসান ও রিয়াসাত জামান। তাঁরা তৈরি পোশাক কারখানার ফেলে দেওয়া বা অব্যবহৃত টুকরো কাপড় দিয়ে পলিব্যাগের বিকল্প ব্যাগ তৈরি করছেন। পোশাক কারখানায় জামাকাপড় তৈরির পর বাড়তি যে কাপড় রয়ে যায়, তা কিন্তু ফেলনা নয়। এই ঝুট ক...
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্য চুক্তির মেয়াদ শেষ
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্য চুক্তির মেয়াদ ছিল ২২শে জুলাই ২০২২ থেকে ১৭ই জুলাই ২০২৩। নবায়ন না হওয়ায় চুক্তির জীবনকালটি ছোট। চুক্তির বেশকিছু ত্রুটিও আছে। কিন্তু এটাই ছিল রাশিয়ার হামলার অন্ধকারাচ্ছন্ন সময়ে একমাত্র কূটনৈতিক আলো। খবর বিবিসি। চুক্তির মাধ্যমে ইউক্রেন কৃষ্ণ সাগর ব্যবহার করে সারা বিশ্বে নিজেদের শস্য রপ্তানি করতো। স্বাভাবিকের তুলনায় এক তৃতীয়...
হিজরি নববর্ষে পবিত্র মসজিদুল হারামে নতুন মিম্বার সংযুক্ত
হিজরি নববর্ষে পবিত্র মসজিদুল হারামে নতুন মিম্বার সংযুক্ত করা হয়েছে। গত শুক্রবার (২১ জুলাই) ১৪৪৫ হিজরির প্রথম জুমার খুতবা নতুন এই মিম্বারে দেওয়া হয়। নতুন এই মিম্বারের সাজসজ্জায় কিছুটা নতুনত্ব রয়েছে। এতে রয়েছে মসজিদুল হারামের নতুন সমপ্রসারিত আর-রুওয়াক অংশের স্থাপত্যশৈলীর ছাপ। কাঠের তৈরি সাদা রঙের এই মিম্বারে দুটি সিঁড়ি রয়েছে। আর তৃতীয় স্তরটি ইমামের ব...
নিষেধাজ্ঞার পর মালয়েশিয়া থেকে যুক্তরাজ্যে ফিরেছে পপ ব্যান্ড ‘দ্য ১৯৭৫’
কনসার্টের মধ্যে ব্যান্ডের পুরুষ সদস্যকে চুম্বন ও এলজিবিটি-বিরোধী আইনের সমালোচনার ঘটনায় মালয়েশিয়ায় গান পরিবেশনা নিষেধাজ্ঞার খড়্গ নিয়ে যুক্তরাজ্যে ফিরেছে পপ ব্যান্ড ‘দ্য ১৯৭৫’। খবর দ্য স্টারের দেশটির সিলানগড় রাজ্যের পুলিশ কমিশনার দাতুক হোসাইন ওমর খান জানান, গতকাল শনিবার সকালে ব্যান্ডটি মালয়েশিয়া ছেড়েছে। তাঁর ভাষ্য, ‘একটি ব্যান্ডের বিরুদ্ধে এর চেয়ে কঠ...
আগামী ২৭ জুলাই ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ যুবলীগের
আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ করবে যুবলীগ। এই কর্মসূচি ২৪ জুলাই (সোমবার) হওয়ার কথা ছিল, তা পিছিয়ে ২৭ জুলাই করা হয়েছে। ওই দিন দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্...
এমবাপ্পেকে নিয়ে বাড়ছে ঝামেলা সমাধান চান মার্কিনিওস
লিওনেল মেসি চলে যাওয়ার পর প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) চলছে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নাটক। বিশ্বকাপজয়ী ফরাসি তারকা প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেননি। তিনি এই মৌসুম খেলে ফ্রি এজেন্ট হিসেবে আগামী বছর দল বদল করতে চান। তার সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। কিন্তু চুক্তি নবায়ন না করার ফল ইতোমধ্যেই পেতে শুরু করেছেন এমবাপ্পে। পিএসজির অনুশীলনে...
১২ আগস্ট লিখিত পরীক্ষা পানি উন্নয়ন বোর্ডের
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ) পদে সরাসরি জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ) পদের লিখিত পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। রাজধানী...
রোদে কখন পোহাবেন এবং কেনো?
সকালে রোদ পোহালে ভিটামিন ডি পাওয়া যায়। আর ভিটামিন ডি হাড়ের গড়নে অনেক জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, সকালের পুরো সময়-জুড়ে তো আর ভিটামিন ডি পাওয়া যায় না। অনেকে অবশ্য এ ব্যাপারে জানেনও না। তারা রোদের নিচে দাঁড়ান, উপকার পেলে তো ভালো ভেবেই থাকেন। কিন্তু আজকাল ব্যস্ত এই সময়ে আপনার এত সময় নেই। রুটিনবদ্ধ জীবন যাদের তাদের পরিকল্পনা গড়ে নিতে হয়। এই পরিকল্পনা গড়ে ন...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কারখানার বিপুল পরিমান কাপড় পুঁড়ে গেছে। গতকাল রবিবার রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। তবে কো...






























