মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুক্তির আগেই ''রকি অউর রানি কি প্রেম কাহানি'' সিনেমার আয় ১৬০ কোটি রুপি

মুক্তির আগেই ''রকি অউর রানি কি প্রেম কাহানি'' সিনেমার আয় ১৬০ কোটি রুপি

সিনেমা মুক্তির বাকি মাত্র কয়েক দিন। তার আগেই রণবীর-আলিয়ার সিনেমায় কাঁচি চালাল ভারতীয় সেন্সর বোর্ড। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির আগেই সিনেমার বাজেটের অর্থ প্রায় উঠে এসেছে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ১৭৮ কোটি রুপি বাজেটের এই সিনেমা এখনই আয় করে ফেলেছে ১৬০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি টাকার বেশি। অ্যামাজন প্রাইম ভিডিও সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে ৮০ কোটি রুপিতে। 

এ ছাড়া টিভি স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি রুপিতে। অন্যদিকে সিনেমার গানের স্বত্ব ৩০ কোটি রুপিতে কিনে নিয়েছে সারেগামা। সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকে এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। এতে করে অনুমান করা যায়, বক্স অফিসে ভালো করবে সিনেমাটি।


এই সিনেমা দিয়ে সাত বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর। সিনেমা মুক্তির আগেই বাধাগ্রস্ত হয়েছেন তিনি। গত বুধবার সেন্সর ছাড়পত্র পেলেও কেটে ফেলা হয়েছে একাধিক দৃশ্য ও সংলাপ। ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে বিতর্কে সমালোচিত হয়েছিল সেন্সর বোর্ডও। তাই এবার তারা সতর্ক। 

বিতর্কিত সব সংলাপেই কাঁচি চালিয়েছেন তাঁরা। এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–সংক্রান্ত পুরো বিষয়টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। সিনেমার ট্রেলারে আলিয়ার মুখে শোনা গিয়েছিল ‘খেলা হবে’ শব্দটি। এই শব্দ বাদ পড়েছে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এ ছাড়া সামান্য পরিবর্তন করা হয়েছে ট্রেলারে দেখানো রবীন্দ্রনাথ ঠাকুর–সম্পর্কিত দৃশ্যতে। 

জানা গেছে, কাটছাঁটের পরও এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৮ মিনিট। করণ জোহরের পরিচালনায় সিনেমায় রণবীর-আলিয়া ছাড়া আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন। পাশাপাশি দেখা যাবে বাঙালি টোটা রায় চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।